রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশের ৭৩টি প্রতিষ্ঠানকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নিবন্ধনযোগ্য এসব সংস্থার নাম উল্লেখ করে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের বিষয়ে দাবি বা আপত্তি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের ওই গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য কোনো প্রতিষ্ঠান নিয়ে দাবি বা আপত্তি থাকলে তা আগামী ২০ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের গত ২৭ জুলাইয়ের প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষ হয়েছে। এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে বর্ণিত ৭৩টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো দাবি বা আপত্তি কিংবা অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর, ২০২৫) মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।

এ ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারও কোনো দাবি বা আপত্তি কিংবা অভিযোগ থাকলে এর স্বপক্ষে উপযুক্ত প্রমাণসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ৬ সেট আপত্তি দাখিল করতে হবে। পরবর্তীতে আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে। আর এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়