মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ

সাতক্ষীরার কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে সিরাজুল ইসলাম (৮০) নামের একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের মৃত ওমর আলী মোড়লের পুত্র।

রবিবার (২৯ জুন) দুপুরে এ উদ্ধারের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে তার লাশ দাফন সম্পন্ন হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পারিবারিক কারণে গত কয়েক মাস যাবত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ৪র্থ তলার একটি কক্ষে একা বসবাস করতেন। একই সাথে তিনি ভবনের নৈশ্যপ্রহরীর দায়িত্বও পালন করতেন। রবিবার দুপুর প্রায় হয়ে গেলেও তার দেখা না পাওয়ায় পার্শ্ববর্তী লোকজন ও কয়েকজন বীর মুক্তিযোদ্ধা তার খোঁজে তার রুমের কাছে গিয়ে দেখেন ভিতর থেকে দরজা আটকানো। জানালা দিয়ে দেখা যায় উনি খাটে ঘুমিয়ে আছেন। অনেক ডাকাডাকির পরেও যখন কোন সাড়া শব্দ হয়নি তখন আমাকে (ইউএনও) জানালে তাৎক্ষনিক পুলিশ ও হাসপাতালের চিকিৎসককে নিয়ে ঘটনাস্থলে যায়। পরে সকলের উপস্থিতিতে দরজার ছিটকানি ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখা যায়। চিকিৎসক ডা.বাপ্পি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে জানান হয়তো স্ট্রোকজনিত কারণে শনিবার রাতের প্রথম প্রহরে ঘুমন্ত অবস্থায় স্বাভাবিকভাবে তার মৃত্যু হতে পারে। পুলিশও সুরতহাল রিপোর্ট করে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রতীয়মান করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে গার্ড অব অনার শেষে তার দাফন সম্পন্নের প্রক্রিয়া করা হয়।’

কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, রবিবার বেলা ১টার দিকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। তার স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা রয়েছে। এক পুত্র বিদেশে থাকেন। আরেক পুত্র জামাল হকের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের বাড়ি হিজলদী ফকিরপাড়ায় গার্ড অব অনার ও জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের লাশ দাফন করা হয় বলে জানা গেছে।

পুলিশের গার্ড অব অনার প্রদানকালে ইউএনও জহুরুল ইসলাম, ওসি শেখ সাইফুল ইসলামসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়