সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার রসুলপুর গ্রামের শরবতের বাড়ির সামনের রাস্তাটি চলাচলের অনুপযোগী

কোথাও পানি, কোথাও রাস্তাটি খানাখন্দে ভরা। এরপরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বছরের পর বছর নজর না দেওয়ায় সাতক্ষীরা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের শরবতের বাড়ির সামনে হইতে সেলিমের দোকান পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন।

সরেজমিনে যেয়ে দেখা গেছে, সম্প্রতি টানা দুইদিনের ভারী বর্ষণে এই রাস্তাটি কর্দমাক্ততা হয়ে খানাখন্দে পরিণত হয়েছে। ফলে এই রাস্তায় চলাচলকারী শত শত মানুষের দুর্ভোগ এখন চরমে। সেজন্য এই রাস্তাটি দ্রুত উন্নয়ন সাধন ও দূর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধিগণ ও স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। এছাড়াও নিজেদের দূর্ভোগ দূর্দশার কথা উল্লেখ করে যুব সমাজের আইকনখ্যাত ইব্রাহিম জানান, নির্বাচন আসলে অনেক ব্যক্তিই ভোটের জন্য আমাদের গ্রামে এসে দৌড়ঝাঁপ করেন।

অথচ ভোটের পরে নির্বাচিত জনপ্রতিনিধিরা আমাদের এই রাস্তাটির প্রতি কোন নজর দেয় না। আমরা প্রায়ই অনেক জনপ্রতিনিধিদের দৃষ্টিগোচর করলেও উনারা বরাবরই উদাসীন। তাই গ্রামবাসীর পক্ষ থেকে এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ করছি।

বিষয়টি জানতে সাতক্ষীরা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা (সাগর) এর সেল নম্বরে একাধিকবার ফোন করলেও ফোনটি রিসিভ হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতেবিস্তারিত পড়ুন

‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি

নিজ জেলার মানুষের বাঁধভাঙা ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাষ্ট্রপতি মির্জাবিস্তারিত পড়ুন

সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা

সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা। ১৮৮২ সালের দ্যবিস্তারিত পড়ুন

  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিদেশ ভ্রমণ: বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ল বাংলাদেশ ব্যাংক
  • দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
  • জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ দুলু