রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘরে বসে করোনার টিকা নেয়ার ঘটনায় দুইজন রিমান্ডে

চট্টগ্রাম নগরীতে নিজের ঘরে বসে টিকা নেয়ার ঘটনায় গ্রেপ্তার দুইজনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত এ আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার খুলশী থানা পুলিশ তাদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, ঘরে বসে টিকা নেয়ার ঘটনায় গ্রেপ্তার মো. হাসান ও মোবারক আলীকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

খুলশী থানা সূত্রে জানা গেছে, শনিবার ‘এমডি হাসান’ নামে নিজ ফেসবুক আইডিতে টিকা গ্রহণের ছবি পোস্ট করে লেখেন ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুল্লিাহ মর্ডানার প্রথম ডোজ সম্পন্ন।’

টিকা নিয়ে চরম ভোগান্তির মধ্যে ঘরে বসে টিকা দেয়ার এমন ছবি নিয়ে তাৎক্ষণিক তুমুল সমালোচনা শুরু হয় ফেসবুকে। এর প্রতিক্রিয়ায় রাতেই হাসানকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। এরপর সকালে টিকা সরবরাহে সহযোগিতাকারী মোবারক আলীকেও গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় জড়িত অভিযুক্ত স্বাস্থ্যকর্মী বিষু দে’কে (৩৫) বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। তবে এ ঘটনায় এখনও তাকে আটক করেতে পারেনি পুলিশ। ওই স্বাস্থ্যকর্মী চুক্তিভিত্তিতে চসিকের মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে টেকনিশিয়ানের কাজ করতেন।

এছাড়া ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেটি বের করতে এবং কিভাবে টিকা চুরি করে নিয়ে গিয়ে বাসায় গিয়ে দিল, এর সাথে আর কে কে জড়িত, তা জানতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয় চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামকে। অন্য সদস্যরা হলেন- জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ওয়াজেদ চৌধুরী, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

এর আগে আলোচিত এই ঘটনায় চসিকের জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের স্বাস্থ্যকর্মী বিষু দে’কে ৩ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া মামলায় ব্যাংকার মোবারক আলী ও টিকা নেয়া হাসান ছাড়াও তাদের আরেক বন্ধু সাজ্জাতকেও আসামি করা হয়েছে। বর্তমানে বিষু ও সাজ্জাত পলাতক রয়েছেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০/৪০৬/৪২০/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

অভিযোগে বলা হয়, বিষু দে নিয়ম বহির্ভূতভাবে সরকারঘোষিত কেন্দ্রে টিকা প্রদান না করে সে ও তার অন্যান্য অজ্ঞাত সহযোগীদের সহায়তায় ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য বিনামূল্যে প্রদানকৃত কোভিড ভ্যাকসিন চুরি ও আত্মসাৎপূর্বক বাসায় গিয়ে অর্থের বিনিময়ে প্রদান করেছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক