মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কলারোয়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

সোমবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ১২নং যুগিখালি ইউনিয়নে দু’টি রাস্তার উদ্বোধন করেন তিনি।

ওফাপুর ও বামনখালী এলাকার ওই রাস্তা দীর্ঘদিন যাবত খারাপ থাকার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণের।

অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ওফাপুর জিসি-সরসকাটি ভায়া ঋষি পাড়া সড়ক বিসি দ্বারা উন্নয়ন (চেই:০০-১১৯৫ মিটার=১১৯৫ মিটার) করা হচ্ছে। এর প্রকল্পিত মূল্য ৯৯ লাখ, ৯ হাজার ৬৫৫ টাকা।

অপরদিকে, এলজিইডি’র অধীনে বামনখালী বাজার থেকে আলাইপুর ভায়া রাজনগর প্রাইমারি স্কুল সড়ক বিসি দ্বারা উন্নয়ন করা হচ্ছে।

অন্যদিকে কয়লা ইউনিয়ন থেকে পাটকেলঘাটামুখি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

যুগিখালীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান। আর কয়লার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ‘কলারোয়ার সার্বিক উন্নয়নে পাশে থাকবো। আর উন্নয়নের জন্য সাধারণ মানুষকে শেখ হাসিনার উপর আস্থা রাখাতে হবে। এই রাস্তা সংস্কার সম্পন্ন হলে আর দুর্ভোগ পোহাতে হবে না।’

অনুষ্ঠানে অ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন, শিক্ষক গোলাম রব্বানিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১