বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সবজি চাষে বদলে গেলো কৃষকের ভাগ্যের চাকা

কলারোয়া উপজেলার ১২নং যুগিখালী ইউনিয়নের কামারালী বাজারে আলমগীর হোসেনের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। ওই গ্রামের মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী ওই চায়ের দোকানে বসে কয়েকজন লোকের সাথে গল্প করছেন আমাদের গ্রামের বদরউদ্দীন সানার বড় ছেলে আব্দুস সাত্তার সানা টমেটো, লাউ, শসাসহ বিভিন্ন জাতের সবজি চাষ করে তার ভাগ্য পরিবর্তন করেছে। তাছাড়া তিনি এলাকার দুইটি সবজি দল পরিচালনা করেন এবং তাদের মধ্যে ৫০ থেকে ৬০ জন কৃষকের ভাগ্য পরিবর্তনে সহায়তা করেছেন।

শুনে আমার আগ্রহ জন্মালো ওই চাষীর নাম ঠিকানা জানার। মিজানুর রহমানের নিকট থেকে ওই চাষীর নাম-ঠিকানা নিয়ে ছুটে গেলাম তার বাড়িতে। বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম; আপনি কি আব্দুস সাত্তার? উনি বললেন ঠিক বলেছেন। জানতে চাইলাম আপনি কি সবজি চাষ করেন? ওই সবজির জমিতে আমি একটু যাবো। তিনি আমাকে ওই সবজির জমিতে নিয়ে গেলেন, ঘুরে ঘুরে দেখার পরে তার কাছে জানতে চাইলাম আপনি কিভাবে এইসব সবজির চাষ করেন এবং আপনার ভাগ্য পরিবর্তনের কাহিনী?

সবজি চাষী আব্দুস সাত্তার জানান, তিনি বেশী লেখাপড়া শিখতে পারেননি। বেকার জীবনে বিভিন্ন ব্যবসা বানিজ্য করে সামান্য আয় দিয়ে সংসার ও ছেলে মেয়েদের লেখা-পড়ার খরচ জোগাতে হিমসিম খাচ্ছিলেন। একপর্যায়ে তিনি চিন্তা করতে থাকেন কিভাবে ছেলেমেয়েদের লেখা পড়ার খরচ জোগানোসহ সংসার ভালভাবে চালানো যায়। পরিকল্পনাও করলেন বাবার ১০ কাটা জমিতে টমেটোর চাষ করার।

সে মোতাবেক ২০০৮ সালে প্রথমে তিনি নিজ উদ্দেগ্যে ১০ টাকা জমিতে টমেটোর চাষ শুরু করলেন। প্রথম বছরে ওই ১০ কাঠা জমিতে তিনি খরচ-খরচা বাদ দিয়ে ভালই টাকা লাভবান হন। এরপর থেকে তার সবজি চাষের আগ্রহ বাড়লো। পরের বছর তিনি এনজিও উত্তরনের সফল প্রকল্প ও কলারোয়া কৃষি অফিসের পরামর্শ নিয়ে আরো দেড় বিঘা জমিতে টমেটো, লাউ ও শসাসহ বিভিন্ন জাতের সবজির চাষ করেন। সেসরকারী এনজিও উত্তরনের সফল প্রকল্প ও কলারোয়া কৃষি অফিসের সহায়তা নিয়ে ওই দেড় বিঘা জমিতে পরিস্কার-পরিচর্ষা করে,সার-মাটি খরচ-খরচা বাদ দিয়ে টমেটোসহ ওইসব সবজি বিক্রি করে তিনি প্রায় দেড় লক্ষাধিক টাকা লাভবান হন। এভাবে তার সবজি চাষ করে ভাগ্য পরিবর্তন হতে থাকে। পাশাপাশি তিনি দুইটি সবজি দল পরিচালনা করে ৫০/৬০ জনের ভাগ্যবদলের সহায়তা করেন।

তিনি আরো জানান, এর পরের বছর তিনি সেসরকারী এনজিও উত্তরনের সফল প্রকল্প ও কলারোয়া কৃষি অফিসের আধুনিক প্রযুক্তি বা বিভিন্ন প্রশিক্ষনের সহায়তা নিয়ে আরো ৭০ শতক জমিতে টমেটো, লাউ, শসা, ঢেঁড়সসহ বিভিন্ন জাাতের সবজি চাষ করেন। ওই ৭০ শতক জমি থেকে প্রায় ৩/৪ লক্ষ টাকার ফসল বিক্রি করে তিনি এখন স্বাবরম্বী হয়েছেন। বর্তমানে তিনি ১২০ শতক জমিতে টমেটোসহ বিভিন্ন সবজির চাষ করেছেন। তবে এখনও পর্যন্ত পুরোদোমে বেচা-বিক্রি শুরু করেননি। তবে এবছর করোনার কারণে দেশে যদি আর লকডাউন না দেয় সরকার তাহলে এবছরও তিনি লাভবান হবেন বলে আশা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল হাসান বলেন, বিগত ৫ বছর আগে আব্দুস সাত্তার ভাইয়ের সংসার ছিলো খুবই জরাজীর্ণ। তার ছেলেমেয়ের লেখা-পড়ার খরচ যোগানোসহ সংসার চালানো খুব কষ্ট হতো। কিন্তু বিগত কয়েক বছর তিনি টমেটোসহ বিভিন্ন সবজির চাষ করে বর্তমানে তার সংসারে আর অভাব অনটন নেই বরং তার ভাগ্য পরিবর্তন হয়েছে। বর্তমানে তিনি মেয়ে বিয়ে দিয়ে জামাই ছেলেমেয়েদের নিয়ে খুবই ভালো আছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন