বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে উদ্ধার হওয়া বন্যপ্রাণি গেলো বনবিভাগে

সাতক্ষীরা সীমান্তে উদ্ধার হওয়া বন্যপ্রাণি বনবিভাগের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ৮টি বন্যপ্রাণি উদ্ধার করে বিজিবি। উদ্ধার হওয়া বন্যপ্রাণির মধ্যে রয়েছে উদবিড়াল (ভোদড়) দুইটি, বুনো খরগোশ ছয়টি ও একটি ঈগল পাখি।
তবে এ সময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (২২ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবি কার্যালয়ে উদ্ধারকৃত বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করেন বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ।
বন বিভাগের পক্ষ থেকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও ফরেস্ট গার্ড দেলোয়ার হোসেন এসব বন্যপ্রাণিগুলো নিজেদের জিম্মায় নেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, ‘চোরাকারবারীরা এসব বন্যপ্রাণিগুলো সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। সীমান্তে বিজিবির নিয়মিত টহলকালে এ বন্যপ্রাণিগুলো উদ্ধার করা হয়। তবে কোন চোরাকারবরীকে আটক করা সম্ভব হয়নি। বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।’

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, ‘সুন্দরবনে বন্যপ্রাণি রক্ষায় বন বিভাগ সব সময় তৎপর রয়েছে। এর মধ্যেই চোরা শিকারীরা মাঝে মধ্যে বন্যপ্রাণি শিকার করে। দুইটি ভোদড়, ছয়টি খরগোশ ও একটি ঈগল পাখিকে বন বিভাগের আওতায় নেওয়া হয়েছে। এগুলো দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনের ভিতর উন্মুক্ত করা হবে। ঈগল পাখিটা একটু আহত রয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন