মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে কামার শিল্প প্রায় বিলুপ্তির পথে!

নড়াইলের কামার শিল্প প্রায় বিলুপ্তির পথে। হাতুড়ি পেটানো টুংটাং শব্দে তেমন মুখর নেই নড়াইলে
কামাড়পাড়ায়। লোহা পুড়িয়ে লাল করে পিটিয়ে দিনরাত ধারালো দা, বটি, ছুরি, চাপাতি তৈরিতে কোন ব্যস্ততা নেই কারিগরদের।

এদিকে, মহামারি করোনা ভাইরাসের কারনে তেমন বেচাকেনা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ব্যসায়ীরা। হারিয়ে যাচ্ছে কামার শিল্প। প্রয়োজনীয় উপকরণের অভাব আর আধুনিক সব জিনিসপত্র পাওয়া আশায় জেলাতে কামার শিল্প প্রায় বিলুপ্তির পথে। ফলে জেলার একমাত্র কামার শিল্পক্ষ্যাত অনেক কামাররা বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছে। পূর্বপুরুষদের পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে তারা। তবে কিছু লোকজন এখনও ওই কামার শিল্পের জড়িত রয়েছে।

এখানকার কামাররা সাধারনত মানুষের নিত্য প্রয়োজনীয় দা-বটি, কাস্তে, লাঙ্গলের ফলা, কোদাল, তারকাঁটা সহ বিভিন্ন প্রকার লোহার উপকরন তৈরী করে হাট-বাজারে বিক্রি করে থাকে। তবে বর্তমান আধুনিক যুগের অত্যাধুনিক সব যন্ত্রপাতি আবিষ্কারের ফলে হাতের তৈরী লোহার জিনিস পত্র মানুষ এখন আর বেশি ব্যবহার করছেনা। বাজারে বিভিন্ন ধরনের ধাতব দ্রব্যের তৈরী আধুনিক উপকরণ পাওয়ার কারনেই লোহার উপকরণের প্রতি মানুষের তেমন আগ্রহ নেই।

স্থানীয় কামার রতন কর্মকার ও রুপ কুমার কর্মকার জানান, তাদের তৈরী লোহার জিনিসপত্রের চাহিদা আগের তুলনায় অনেকাংশে কমে গেছে। ফলে কামার শিল্পের সাথে জড়িতদের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশা ধরেছেন। আবার অনেকে তার বাপ দাদার পেশা ছাড়তে পারছেন না। একরকম কোন উপায় না পেয়েই তারা তাদের পৈত্রিক এ পেশাকে ধরে রাখার চেষ্ঠা করছেন।

তবে তারা জানান, সরকার এ শিল্পে কিছুটা সহায়তা করলে অনেকেই পেশাটি ধরে রাখবেন আর পূনরায় অন্যান্যের এ পেশায় ফিরে আসা সম্ভব হবে বলে তারা মনে করছেন।

একই রকম সংবাদ সমূহ

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • সরকারের আগাম পদক্ষেপের কারণে বন্যায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী
  • বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা