বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাঃ মাহমুদুল হাসান (পলাশ) ব্যাংককে স্পাইন রিজিওনাল কনফারেন্সে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা): আন্তর্জাতিক মঞ্চে পদচারণা খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (স্পাইন সার্জারি) এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে সংযুক্ত কর্মরত ডাঃ মোঃ মাহমুদুল হাসান (পলাশ) আগামী ১৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত স্পাইন রিজিওনাল কনফারেন্সে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন। একই সঙ্গে তিনি সেখানে অ্যাডভান্স কোর্স অন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন করবেন।

অর্জন ও প্রশিক্ষণ
ডাঃ মোঃ মাহমুদুল হাসান (পলাশ) ইতোমধ্যে বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ সম্পন্ন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য

AO Spine Fellowship ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল, সিঙ্গাপুর (মে ২০২৪)

Endoscopic Spine Fellowship Ain Hospital, দক্ষিণ কোরিয়া (আগস্ট ২০২৪)

Endoscopic Spine Surgery Fellowship গঙ্গা হাসপাতাল ফর স্পেশাল সার্জারি, দিল্লী, ভারত (ডিসেম্বর ২০২৪)

Endoscopic Spine Surgery Cadaveric Course আহমেদাবাদ, গুজরাট, ভারত (২০২৩)

Spine Week Conference মেলবোর্ন, অস্ট্রেলিয়া (মে ২০২৩)

ASICON, মুম্বাই, ভারত (২০২৪)

AO Spine Basic Course গৌহাটি, আসাম, ভারত (২০২২)

APSS Conference কুয়ালালামপুর, মালয়েশিয়া (২০২৫)

এছাড়াও তিনি দেশি-বিদেশি আরও নানা প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

লক্ষ্য ও ভিশন

গত ছয় বছর ধরে তিনি খুলনা বিভাগে স্পাইন সার্জারির প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁর স্বপ্ন ও লক্ষ্য বাংলাদেশের প্রতিটি মেডিকেল কলেজে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে সাধারণ মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পরিবর্তে দেশে থেকেই উন্নত স্পাইন সার্জারির সুবিধা পাবেন।

সবার কাছে দোয়া প্রার্থনা

জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে স্পাইন সার্জারির উন্নয়নে অবদান রাখার এই যাত্রায় সফলতার জন্য তিনি দেশবাসীর দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর