বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে গাজায় ইসরায়েলের স্থল অভিযান জোরদার

ইসরায়েলি সেনারা রাতারাতি গাজা শহরে অভিযান শুরু করেছে। তারা বলছে, এটি তাদের অভিযানের প্রধান ধাপ। চলমান আন্তর্জাতিক নিন্দা এবং হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সমালোচনা সত্ত্বেও গাজা সিটিতে তীব্র স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। গাজা শহরে মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর: রয়টার্স

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনারা অভিযান শুরু করার পর ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, এটি গাজা সিটিতে তাদের স্থল অভিযানের মূল ধাপ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা সিটিকে হামাসের শেষ প্রধান দুর্গ দাবি করেন এবং নিয়ন্ত্রণ নেওয়ার অঙ্গীকার করেন। যার ফলে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

গাজা সিটিতে মঙ্গলবার স্থল অভিযান শুরুর ঘোষণা দেয়ার পরেই হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজা ছেড়ে যাওয়ার চেষ্টা করেন। এতে উপকূলীয় সড়কে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

জাতিসংঘের অনুমান, অভিযানের আগে প্রায় ২২০,০০০ ফিলিস্তিনি উত্তর গাজা ছাড়তে বাধ্য হন। যার মধ্যে গত কয়েক দিনে ৭০,০০০ এরও বেশি মানুষ গাজা ছেড়েছেন।

সাম্প্রতিক অভিযানের আগে গাজা সিটি অঞ্চলে প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনি ছিলেন। আল শিফা হাসপাতাল জানায়, গাজা শহরে রাতভর এবং মঙ্গলবার পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইতোমধ্যে, জাতিসংঘের একটি তদন্ত কমিশন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলকে গণহত্যা চালানোর অভিযোগ এনেছে।

ইসরায়েলি সেনারা রাতারাতি গাজা শহরে অভিযান শুরু করেছে। তারা বলছে, এটি তাদের অভিযানের প্রধান ধাপ। মঙ্গলবার এক কর্মকর্তা জানান, গাজার সবচেয়ে বড় শহরে কয়েক হাজার হামাস যোদ্ধা অবস্থান করছে।

তিনি বলেন, ‘গাজা সিটিতে মূল অভিযান গত রাত থেকেই শুরু হয়েছে। আমাদের ধারণা, এখানে ২,০০০ থেকে ৩,০০০ সক্রিয় হামাস যোদ্ধা রয়েছেন।’

একই রকম সংবাদ সমূহ

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। স্থানীয় সময় বুধবার (২৬বিস্তারিত পড়ুন

  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার