সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘মা নোংরা পথে গিয়েছিল, তাই খুন করে মাটিতে পুঁতে দিয়েছি’

ছোট ছেলে খুন করে পুঁতে দিয়েছিলেন মাকে। দুবছরের বেশি সময় নিখোঁজ থাকার ওই নারীর কঙ্কাল উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।

পশ্চিমঙ্গের বর্ধমান শহরের কাছে একটি এলাকায় ঘটনাটি ঘটেছে।

অভিযুক্তের নাম নয়ন শেখ।
বুধবার নয়নকে সঙ্গে নিয়ে মাটি খুঁড়ে হাড়গোড় উদ্ধার করল পুলিশ।

পুলিশ নিহতের মাথার খুলি, হাড়গোড় উদ্ধার করেছে। খবর আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজার জানিয়েছে, ছোট ছেলে নয়নের সঙ্গেই থাকতেন মা সুকরানা বিবি। ২০১৯-এর জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সুকরানা। তার বড় ছেলে শেখ রাজা বহু জায়গায় খোঁজাখুজি করেও মায়ের খোঁজ পাননি। এর পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

দিন কয়েক আগে নয়নের সঙ্গে তার স্ত্রীর অশান্তি হয়। সেই কারণে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যান। পরে ভাইয়ের স্ত্রীকে ফের বুঝিয়ে শ্বশুরবাড়িতে ফিরিয়ে আনতে যান শেখ নয়নের ভাই শেখ রাজা।

বাড়ি ফিরলে নয়ন তাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার হুমকি দিয়েছেন বলে শেখ রাজাকে জানান নয়নের স্ত্রী। এ কথা শুনে নয়নের শ্বশুরবাড়ি থেকে ফিরে আসেন রাজা।

বাড়ি ফিরে স্থানীয় পুলিশ প্রশাসনকে গোটা ঘটনা তিনি জানান।

এরপর অভিযুক্ত নয়নকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেন।

বুধবার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মাকে খুনের কারণ জিজ্ঞাসা করলে নয়ন বলেছেন, ‘মা নোংরা পথে চলে গিয়েছিল। বারণ করা হলেও শুনত না। তাই খুন করে মাটিতে পুঁতে দিয়েছি।’

বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী বলেন, উদ্ধার হওয়া খুলি এবং হাড়গোড় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের মর্গে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান