বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের বেনাপোলে সিএন্ডএফ অফিসের তালা ভেঙে চুরি

যশোরের বেনাপোলে সিএন্ডএফ অফিসের তালা ভেঙে চোরেরা মালামাল চুরি করে নিয়ে গেছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে বেনাপোল ১নং গোডাউনের সামনে আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত এইচ কে রওশন শিপিং লাইন্স লিঃ এর অফিসে এ চুরির ঘটনাটি ঘটে।

আজিজ সর্দ্দারের বিল্ডিং এ অবস্থিত সিএন্ডএফ এজেন্ট শহীদ ট্রেডিং এর প্রতিনিধি বকুল হোসেন বলেন, এলাকায় চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রায়ই এখানে অফিস সহ বাসা বাড়ি ও ট্রাকে চুরি হয়। আমরা চুরির ভয়ে ঠিক মত অফিসও করতে পারিনা। সব সময় আতঙ্কে থাকি। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান তিনি।

সিএন্ডএফ এজেন্টএইচ কে রওশন শিপিং লাইন্স লিঃ এর ম্যানেজার সাইফুল ইসলাম লাল্টু বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাতে অফিস বন্ধ করে বাসায় যাই। সকালে অফিসে এসে দেখি অফিসের তালা ভেঙে, কে বা কারা আমার অফিসের ল্যাপটপ, টাকা, মূল্যবান কাগজপত্র সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। স্থানীয় চোর চক্র এ চুরির সাথে জড়িত থাকতে পারে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, চুরির ঘটনা শুনে ঘটনাস্থলটি প্ররিদর্শণ করা হয়েছে। তবে, এ চুরির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগেও একই বিল্ডিং এ সিএন্ডএফ এজেন্ট শাহজালাল এর অফিসে চুরির ঘটনা ঘটে।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখার আহ্বানে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!