রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নারীদের কর্মসংস্থানে সেলাই মেশিন প্রশিক্ষণ

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস’র মটস’র উদ্যোগে নারীদের কর্মসংস্থানে ৪৫ দিনের সেলাই মেশিন (টেলারিং) প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

সুইজারল্যান্ড এমব্যাসি অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় আশ্বাস প্রকল্পের আওতায় কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের কক্ষে মট্স’র বাস্তবায়নে ২৮তম দিনের প্রশিক্ষণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত ৩০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ওই দক্ষতা মুলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

মটস মোবাইল ট্রেড স্কুল এর মাধ্যমে পরিচালিত প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন উইনরক ইন্টারন্যাশনাল’র ট্রেনিং এন্ড এমপ্লয়মেন্ট ম্যানেজার ওমর ফারুক, প্রাইভেট সেক্টের ইনভেস্টমেন্ট ম্যানেজার আশরাফুল ইসলাম, মটস’র প্রকল্প স্বমন্বয়কারী শ্যামলী রায়, জব প্লেসমেন্ট অফিসার অশোক কুমার বৈদ্য, শ্যামল কান্তি জোদ্দার, সি ডবøু সি এস কর্মকর্তা আসাদুর রহমান রিপন ও প্রশিক্ষক শ্যামলী দেবনাথ প্রমুখ।

উল্লেখ্য, সুইজারল্যান্ড এমব্যাসির অর্থায়ানে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সাতক্ষীরা জেলার ৬ উপজেলায় চলমান ওই প্রশিক্ষনের অংশ হিসাবে কলারোয়া উপজেলার গার্লস পাইলট হাইস্কুলে ২সিফটে ৩০ জন নারী প্রশিক্ষণ গ্রহন করছেন বলে জানা যায়।

আগামী ১২ অক্টোবর কলারোয়ায় নারীদের ৪৫ দিনের সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম শেষে মটস’র পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে বলে এনজিও সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই