বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীর শরীরে যা ঘটে বেদানা খেলে

ছোট বড় লাল দানার বেদানা খেতে ছোট-বড় সকলে পছন্দ করে। শরীরের জন্য খুবই উপকারী বেদানা। এতে ভিটামিন সি, ই, কে, ফোলেট, পটাসিয়ামসহ নানা পুষ্টি উপাদান আছে।

জানেন কি, বহু ধর্মে এটিকে পবিত্র ফল মানা হয়। প্রাচীন গ্রিসের নানা সাহিত্যেও উল্লেখ পাওয়া যায় এই ফলের। তবে কেন এত গুরুত্ব পেয়েছে এই ফল?

বেদানায় বিভিন্ন ধরনের পুষ্টিগুণ আছে। সব মিলে স্বাস্থ্যের যত্ন নেয় বেদানা। ডায়াবিটিস দূরে রাখে ও কমায় প্রদাহ। বিশেষ করে নারীদের জন্য এই ফল বেশি উপকারী। জানেন কি, বেদানা খেলে নারীর শরীরে কী ঘটে?

কারণ এই ফল খেলে স্তন ক্যানসারের কোষ ধ্বংস হয়। এমনটিই বলছে ২০১১ সালে ইজরায়েল মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র।

এ ছাড়াও নারীদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো ব্যাধি প্রতিরোধেও কার্যকর এই ফল। এমনকি নারীর ওজন কমানোর ক্ষেত্রেও বেদানা দুর্দান্ত কার্যকরী।

শুধু তাই নয়, ত্বক ও চুলের সৌন্দর্যও বাড়ায় এই ফল। বিশেষ করে অতিরিক্ত চুল পড়ার সমস্যায় কমায় এটি। এক্ষেত্রে প্রতিদিন বেদানার রস খেলে চুল পড়ার পরিমাণ অনেক কমবে।

বেশ কিছু প্রতিবেদন অনুসারে, প্রতিদিনের খাদ্যতালিকায় বেদানা রাখলে ত্বকেও অনেক পরিবর্তন আসবে। বিশেষ করে ত্বকের বলিরেখা, ডার্ক স্পট ও ডার্ক সার্কেলের সমস্যা সহজেই দূর হবে।

এমনকি যেসব নারী ডায়াবেটিসে ভুগছেন তারাও বেদানা খেলে উপকার পাবেন। কারণ এই ফল খাওয়া মাত্রই শরীরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে, ফলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে আসে। ফলে টাইপ-২ ডায়াবেটিসের মতো রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না।

সূত্র: হেলথ ডাইজেস্ট

একই রকম সংবাদ সমূহ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ

ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্মসচিব, নিজ ঘরে বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেওবিস্তারিত পড়ুন

১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বজ্রপাতের সময় ঘরের ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখার উপায়
  • সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে
  • দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে? জানাল জরিপ
  • হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ‘জাতা’
  • ইবাদত কবুল হওয়ার ৪ শর্ত