বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যে শহরে থাকলেই মিলবে ৬০ লাখ টাকা! শুধু থাকতে হবে সেখানে

ভাবুন তো, কেউ আপনাকে বলছে- চলুন, এক নতুন শহরে গিয়ে থাকুন, আর এর বিনিময়ে পাওয়া যাবে প্রায় ৬০ লাখ টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা একেবারেই সত্যি। যুক্তরাষ্ট্রের একটি ছোট শহর ‘পোউনি’, এখন নতুন বাসিন্দাদেরকে সেখানে বসবাসের জন্য প্রলুব্ধ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ দিয়ে। কঠিন কোনো কাজ করতে হবে না, শুধু থাকতে হবে সেখানেই।

নতুন জীবনের খোঁজে যারা শহর ছাড়তে আগ্রহী, তাদের জন্য পোউনি হতে পারে আদর্শ গন্তব্য। শহরটিতে বসবাসের জন্য প্রস্তাব করা হচ্ছে ৫০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা। এই টাকাটা নগদ হাতে না পেলেও, এটি ব্যবহার করা যাবে বাড়ি কেনার ডাউন পেমেন্ট হিসেবে। অর্থাৎ, সরকার বাড়ি কেনার জন্য অর্থ সহায়তা দেবে, বাকি খরচ বহন করতে হবে আপনাকে।

শহরের বিশেষত্ব হলো- বসবাসের জন্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে কাছাকাছি। হাঁটার দূরত্বেই মিলবে স্কুল, হাসপাতাল, সুইমিং পুল, লাইব্রেরি এবং আরও অনেক সুযোগ-সুবিধা। বিনোদনের দিক থেকেও পিছিয়ে নেই পোউনি। শহরটির আশপাশে রয়েছে হাইকিংয়ের পথ, মাছ ধরার জায়গা, আর মনোরম প্রাকৃতিক দৃশ্য।

তাহলে প্রশ্ন জাগতেই পারে শহরটি কেন এতটা উদার হচ্ছে? এর পেছনে রয়েছে জনসংখ্যা হ্রাসের বাস্তবতা।

পোউনি শহরের ইতিহাস

পোউনি গড়ে ওঠে ১৮৮০ সালে, দুটি রেললাইনের সংযোগস্থলে। একসময় এখানে প্রায় ১,৫০০ মানুষ বসবাস করত। কিন্তু সময়ের সাথে সাথে সেই সংখ্যা কমে এসে ২০১০ সালে দাঁড়ায় মাত্র ৮৫০ জনে। তাই শহরের প্রাণ ফিরিয়ে আনতেই সরকার এ ধরনের প্রকল্প চালু করেছে।

এই প্রকল্পের আওতায় শুধু তারাই আবেদন করতে পারবেন যারা পরিবারসহ শহর বদল করতে চান, অবসরপ্রাপ্ত নাগরিক, একক পেশাজীবী, বিশেষ করে যারা ঘরে বসে কাজ করেন (রিমোট ওয়ার্কার) তারা।

তবে আবেদনকারীদের একটি নির্দিষ্ট বার্ষিক আয়ের সীমা পূরণ করতে হবে, যার ভিত্তিতে তারা এই সহায়তার জন্য বিবেচিত হবেন।

নতুন জীবনের খোঁজে, প্রকৃতির কাছাকাছি, নিরিবিলি পরিবেশে থাকার সুযোগ এবং একসঙ্গে বাড়ি কেনার সহায়তা, সব মিলিয়ে পোউনি শহরটি হতে পারে অনেকের জন্য এক নতুন শুরু।

সূত্র : নিউজ উইক

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা