বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জবানবন্দিতে জুলাই আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গত ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ পৃষ্ঠার একটি বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন তিনি। এতে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম, গুম, খুন এবং জুলাই আন্দোলন দমন সংক্রান্ত নানা তথ্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান।

জবানবন্দিতে মামুন বলেন, ১৯ জুলাই থেকে নিয়মিতভাবে রাতের বেলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় বৈঠক হতো। এসব বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন সচিব, এনএসআই প্রধান মনিরুল ইসলাম, ডিবির তৎকালীন প্রধান হারুন অর রশীদ, র‌্যাব মহাপরিচালক, আনসার ও ভিডিপির ডিজি এবং এনটিএমসির তৎকালীন প্রধান জিয়াউল আহসান। আন্দোলন দমন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত ও নির্দেশনা এই বৈঠক থেকেই আসতো।

মামুন আরও জানান, কোর কমিটির এক বৈঠকে ছয়জন ছাত্র আন্দোলন সমন্বয়ককে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়। এরপর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে মানসিক নির্যাতন ও চাপ প্রয়োগ করা হয়, যেন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা গণমাধ্যমে দেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী হারুন অর রশীদকে ‘জনাব’ বলে সম্বোধন করতেন, কারণ তাকে রাজনৈতিক নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর মনে করা হতো।

হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে মামুন বলেন, ‘আন্দোলনকারীদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি ও নজরদারির জন্য হেলিকপ্টার মোতায়েনের রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া হয়। এই পরিকল্পনার নেতৃত্বে ছিলেন র‌্যাবের তৎকালীন ডিজি হারুন অর রশীদ।’

তিনি আরও দাবি করেন, আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইড এবং মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত ছিল সরাসরি রাজনৈতিক। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা জানিয়েছিলেন।
মামুন বলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবি প্রধান হারুন অর রশীদ লেথাল উইপন ব্যবহারে অতিউৎসাহী ছিলেন।

জবানবন্দিতে তিনি আরও উল্লেখ করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অনেকেই আন্দোলন দমন করতে মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ ও উসকানি দিয়েছিলেন।

সরকার পতনের দিন অর্থাৎ ৫ আগস্ট বিকেলে কী করেছিলেন তাও জানান মামুন। বলেন, ওইদিন বিকেলে পুলিশ সদরদপ্তরে একটি হেলিকপ্টার অবতরণ করে। তিনি তাতে করে তেজগাঁও বিমানবন্দরে যান এবং সেখান থেকে সরাসরি সেনানিবাসে আশ্রয় নেন।

জবানবন্দির শেষাংশে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো ও হতাহতের ঘটনায় তিনি অনুতপ্ত ও দুঃখপ্রকাশ করেছেন। ক্ষমাও চেয়েছেন আদালতের কাছে। তবে পুরো জবানবন্দিতে তিনি সরাসরি কোনো হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেননি। শুধু বৈঠকে অংশগ্রহণের কথা বলেছেন।

সম্প্রতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি থেকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। সম্পূর্ণ সত্য বলার শর্তে তার রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করা হয়েছে। এখন অপেক্ষা, কখন তিনি আদালতে রাজসাক্ষী হিসেবে আনুষ্ঠানিক জবানবন্দি দেবেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির