রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৫ থেকে ১১ বছরের শিশুদের ফাইজার ভ্যাকসিন দেওয়ার অনুমতি দিলো যুক্তরাষ্ট্র

২৮ মিলিয়ন তরুণকে দ্রুত টিকা দেয়ার লক্ষ্যে শুক্রবার যুক্তরাষ্ট্র ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার কোভিড ভ্যাকসিন অনুমোদন দিয়েছে আমেরিকার।

পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকির চেয়ে ইতিবাচক ফলাফল বিবেচনা করে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল প্যানেল চলতি সপ্তাহে সরকারকে পরামর্শ দেয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

খাদ্য ও ওষুধ প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, “একজন মা এবং একজন চিকিৎসক হিসেবে আমি জানি যে পিতামাতা, যত্নশীলরা, স্কুলস্টাফ এবং শিশুরা এই অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”

ফাইজার এবং তার শরিক বায়োএনটেক চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র সরকার শিশুদের এমনকি ৫ বছরের কম বয়সের শিশুদের সুরক্ষায় আরো ৫০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কিনেছে।

“ছোট বাচ্চাদের কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা দেওয়ায় তারা আমাদের আরো বেশী কাছাকাছি আসবে এবং স্বাভাবিকতার অনুভূতি ফিরে আসবে।”
তিনি বলেন, ক্লিনিকাল সুপারিশের ব্যাপারে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি প্যানেলের মঙ্গলবার আরো আলোচনার পরেই ভ্যাকসিন প্রদান শুরু করা উচিত।

চীন, চিলি, কিউবা এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে শিশুদের বিভিন্ন টিকাদানের অনুসরণে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

ক্লিনিকাল পরীক্ষায় ২,০০০ এর বেশী অংশ নেয়, এতে দেখা যায় রোগ প্রতিরোধে এটি ৯০ শতাংশের বেশী কার্যকর। ৩,০০০ এর বেশী শিশুর ওপর ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণ করে দেখা যায় এতে গুরুতর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

একই রকম সংবাদ সমূহ

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

  • এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা
  • সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার
  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী