বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইকুয়েডরে কারাগারে ফের দাঙ্গায় নিহত ৬৮, আহত ৩৫

ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৬৮ জন বন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় (১২ নভেম্বর) গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এ দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে। ইকুয়েডর পুলিশের কৌশলগত ইউনিট কারাগার ভবনে প্রবেশ করে বন্দুক ও বিস্ফোরক খুঁজে পেয়েছে।

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষে দেশটির ওই কারাগারে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দি নিহত হয়েছিলেন। এ নিয়ে চলতি বছর দেশটির বিভিন্ন কারাগারে প্রায় ৩০০ বন্দির সংঘর্ষে মৃত্যু হয়েছে। তবে সেপ্টেম্বরের ওই সহিংসতা সবচেয়ে ভয়াবহ ছিল। বন্দিদের প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্বের জের ধরে প্রাণঘাতী ওই দাঙ্গা হয়েছিল বলে জানা গেছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো কারাগারগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এর আগে জরুরি অবস্থা জারি করেন। দেশটির কারাগারগুলোতে সংঘর্ষ থামাতে সেনাবাহিনীও কাজ করছে। কারা কর্তৃপক্ষ বলছে, অপরাধী চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশ রয়েছে কারাবন্দিদের এবং মাদক পাচারের রুট নিয়ে মূলত তাদের দ্বন্দ্ব হয়। জানা গেছে, ইকুয়েডরের কারাগারে বন্দির সংখ্যা ৩৯ হাজার।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা