শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে আবারও অগ্নিকাণ্ড

কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের আকবর আলীর সুতা ও মাদুরের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শক সার্কিটের কারনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২ টার দিকে বালিয়াডাঙ্গা বাজারের আকবর আলীর সুতা ও মাদুরের দোকানে আকস্মিক ধোঁয়া দেখে দোকানের তালা খুললে আগুন লাগার বিষয়টি দৃশ্যমান হয়।

এই ঘটনায় টেলিভিশন, বিভিন্ন ধরনের সুতা, মাদুর সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন আকবর আলীর পুত্র আলমগীর হোসেন।

এ দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছান। আগুন ইতিপূর্বে নিয়ন্ত্রণে থাকায় কর্মকর্তাবৃন্দ অগ্নিকাণ্ডের আলামত ও তথ্য সংগ্রহ করেন।

কিছুদিন আগে ঘটনাস্থলের সম্মুখের ইছাহাক আলীর কনফেকশনারির দোকানে এবং গল ২০১৬ সালে ওই বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা