বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আইডিইবি’র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা’- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গণপ্রকৌশল দিবস ২০২১ ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার (অব.) আবেদুর রহমান, আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার কামরুল আকতার তপু, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম.এম.এ জায়েদ বিন গফুর, সওজ ও কাউন্সিলর আইডিইবি, উপ-বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন, কাউন্সিলর ও নবজীবন পলিটেকনিক ইন: অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উপ-সহকারি প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, এলজিইডি সাতক্ষীরা’র উপ-সহকারি প্রকৌশলী সেলিম রেজা, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রহিতুল হোসেন খান, উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট’র আরএসি বিভাগীয় প্রধান এনামুল হক প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন