শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শতবর্ষী বীরমুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাতক্ষীরার কলারোয়ায় শতবর্ষী বীরমুক্তিযোদ্ধা মোহর আলী ইন্তেকাল করেছেন। উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা মোহর আলী বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিন বিকেলে আছরের নামাজের পর সুলতানপুর ফুটবল মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকস টিম। সেসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে বীর মুক্তিযোদ্ধার মরদেহে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

গার্ড অব অনার প্রদান শেষে একই স্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, থানার ওসি মীর খায়রুল কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসলেম আহমেদ, চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মোসলেম আলী, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, সুলতানপুরের ইউপি সদস্য হুমায়ুন কবির, ইউনিয়ন বিএনপির সহ. সাংগঠনিক সম্পাদক চান্দুড়িয়া-গোয়ালপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আনছারী, কাঁদপুরের ইউপি সদস্য নিজামুদ্দিন মন্টু, মদনপুর-নাথপুর ওয়ার্ডের ইউপি সদস্য সোলাইমান হুসাইন ডাবলুসহ অসংখ্য মুসল্লি জানাজায় অংশ নেন।

জানাজা নামাজপূর্ব আলোচনা পরিচালনা করেন মাস্টার আসাদুর রহমান সেন্টু।
জানাজায় ইমামতি করেন মাওলানা হাবিবুর রহমান।

পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ