বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর মুগদা থানার মাতব্বর গলির পাঁচ তলা ভবনের নিচ তলায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মুগদার মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- শেফালী (৫৫), তার মেয়ে প্রিয়াঙ্কা (৩০), প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) ও ছেলে অরূপ (৫)।

তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শেফালীর ছেলে পলাশ বলেন, স্বামীর চিকিৎসার জন্য আমার বোন গতকাল সপরিবারে আমাদের বাসায় আসেন। সকালে রান্নাঘরে ম্যাচ জ্বালিয়ে চুলায় আগুন দেওয়া মাত্রই বিস্ফোরণ হয়। এতে তারা চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, মুগদায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে আনা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে বেশি খারাপ অবস্থা প্রিয়াঙ্কার। তার শরীরের ৭২ শতাংশ পুড়ে গেছে। শিশু অরূপের শরীরের ৬৭ শতাংশ পুড়ে গেছে। আর শেফালীর শরীরের ৩৫ শতাংশ সুধাংশের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা