বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আশ্রয়ন প্রকল্পে ঘর আছে, চলাচলের রাস্তা নেই, নেই কবরস্থানও

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের জানখাঁ নীলকুঠির আর্দশ গ্রামের আশ্রয়ন প্রকল্পের ঘর মালিকদের চলাচলের রাস্তা নেই। প্রকল্প সংলগ্ন বিভিন্ন মালিকানা জমির ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে উপকারভোগীদের। স্থানীয় জমির মালিকরা অনেক সময় যাতায়াতের রাস্তা বন্ধ করে দেন। এতে নানা বাঁধা ও ভোগান্তির শিকার হচ্ছেন আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের।

উপজেলা প্রশাসন ও উপকারভোগী কলারোয়া নিউজকে জানায়, সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলার দেয়াড়া ইউনিয়নের জানখা গ্রামে কপোতাক্ষ ঘেষে ২২ শতাংশ জমিতে ১০টি পরিবারকে দুই কক্ষবিশিষ্ট আঁধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হয়। ২০২১ সালের জুন আনুষ্ঠানিকভাবে এসব ঘর হস্তান্তর করা হয়। বর্তমানে এই আশ্রয়ণ প্রকল্পে ৪০জন বসবাস করছেন। এই নীল কুঠির আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে বিদ্যুৎ, পানি, শৌচাগার ও রান্নাঘরের সুবিধা রয়েছে। তবে আশ্রয়ণের ঘর থেকে মূল সড়কে যাওয়ার কোনো রাস্তা নেই। ফলে এখানে বসবাসকারী মানুষ আশপাশের ও ফসলি জমির উপর দিয়ে যাতায়াত করছেন। অনেক সময় সেই সব জমির মালিকরা তাদের চলাচলে বাঁধা দেন ও গালমন্দ করেন। এতে চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপকারভোগীরা।

আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দা কলারোয়া নিউজকে বলেন, আমি ভ্যান চালাই। আমার অন্যের জমির উপর দিয়ে যেতে হয়।
আরেক বিধবা নারী বলেন, আমি লোকের বাসার কাজ করি। আমার প্রতিদিন কাজে বের হতে হয়। অন্যের ফসলের জমির মধ্য দিয়ে আসা-যাওয়া করলে জমির মালিকরা গালাগালি করে। এতে আমাদের খুব সমস্যা হচ্ছে।
তারা আরো বলেন, আমাদের চলাচলের জন্য রাস্তা দরকার। রাস্তার জন্য আমরা চেয়ারম্যান-মেম্বরদের জানিয়েছি। কিন্তু এখনো আমাদের রাস্তা হলো না।

উপকারভোগী নাজিরা খাতুন, পাতা খাতুন, রিক্তা খাতুন, সালমা ও রবিউল কলারোয়া নিউজকে জানালেন তাদের ক্ষোভের কথা।
তারা বলেন- আমাদের একটা কবরস্থান নেই। রাস্তাঘাট না থাকায় আমরা এখন জেলখানার মতো বসবাস করছি

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, আশ্রয়ণ প্রকল্পটির সমস্যার কথা নিয়ে বা দাবীদাবা নিয়ে আমার কাছে কেউ আসেনি, এ সমস্যার কথা জানিও না। এ বিষয়ে কথা বলবো ও তাদের পাশে থাকবো।

এদিকে, দেখভালের অভাবে আশ্রয়ন প্রকল্পের পরিবেশ অনেকটা নাজুক। খাবার পানির টিউবওয়েলের মাথা নেই। নিরাপত্তার অভাব। অনেকটা অবহেলিত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা