বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা: ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ

কোভিড ১৯-এর নতুন ভ্যারিয়েন্টের সম্ভাব্য সংক্রমণ রোধে ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী অন্তঃমন্ত্রণালয় সভাশেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে দুপুর পৌনে ১২টায় ১৮ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।

সভাশেষে তিনি বলেন, আজ আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি— ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ পর্যন্ত ৬ কোটি লোককে সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। ৪ কোটি মানুষ ডাবল ডোজ টিকা পেয়েছেন। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা কার্যক্রম নিয়ে যাওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করোনার নতুন ধরন ওমিক্রন। ওমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে আছে। তবে দুঃখের বিষয়, গত এক মাসে ২৪০ আফ্রিকা থেকে এসেছেন। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ফোনও বন্ধ।

তিনি বলেন, আফ্রিকা মহাদেশ থেকে আসতে নিরুত্সাহিত করা হচ্ছে। যদি আসে তা হলে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন অবশ্যই মানতে হবে। কর্তৃপক্ষকে বলব— বিদেশ থেকে যারা আসবে, তাদের যেন মনিটরিং করা হয়।

জাহিদ মালেক আরও বলেন, সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে। সব জেলায় চিঠি দেওয়া হবে। সংক্রমণ ঠেকাতে সব ধরনের সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও বিয়ের অনুষ্ঠানগুলো সীমিত করতে জেলা পর্যায়ের কমিটিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে নতুন কোনো অনুষ্ঠান আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা