বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাইলট হওয়ার স্বপ্ন পূরণ ৭৬ বছর বয়সে!

দীর্ঘদিনের স্বপ্ন ছিল পাইলট হয়ে আকাশে উড়ার। সেই স্বপ্ন পূরণ হলো ৭৬ বছর বয়সে এসে। তবে অন্যের নয়, নিজের বানানো বিমানের ককপিটে আকাশে উড়লেন তিনি। তাও ভিন্নভাবে। নিজের বাড়ির বেজমেন্টে বসেই বিশ্ব ভ্রমণ সেরে ফেলতে পারেন তিনি। তার নাম মুহাম্মদ মালহাস। তিনি জর্ডানের বাসিন্দা।

এএফপির কাছে নিজের স্বপ্ন পূরণের গল্প শুনিয়েছেন তিনি।

এএফপিকে মুহাম্মদ মালহাস বলেন, ‌‘মানুষ যখন থেকে আকাশে পাখি উড়তে দেখেছে, তখন থেকেই তারা মুক্তভাবে আকাশে উড়ার স্বপ্ন দেখছে।’

কিশোর বেলা থেকেই ঘুড়ি উড়াতে ভীষণ ভালোবাসতেন তিনি। ভাবতেন কীভাবে এক টুকরো কাগজ আকাশের এতো উপরে উড়তে পারে। সেই থেকে তার উড়ার প্রতি ভালোবাসা আর আগ্রহ সৃষ্টি হয়। নিজের বানানোর বোয়িং ৭৩৭-৮০০ বিমানের রেপ্লিকার ককপিটে বসে তিনি এ কথা বলছিলেন।

তিনি আরও বলেন, আমার মনটা আকাশেই পড়ে থাকত। আমার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। কিন্তু পরিস্থিতির কারণে তা হয়ে উঠেনি।

১৯৬৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর বাবার সঙ্গে পরিবারের প্রতিষ্ঠিত হাসপাতালে কর্মজীবন শুরু করেন তিনি।

তবে মনের এক কোণে পাইলট হওয়ার স্বপ্ন জিইয়ে রেখেছিলেন তিনি। বিমান চালনা, ও এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন বইপত্র পড়ে বিষয়টি আয়ত্ত্বে আনেন তিনি।

১৯৭৬ সালে তিনি রয়্যাল জর্ডানিয়ান এয়ার একাডেমিতে যোগ দেন। সেখানে তিনি ছোট পাইপার বিমান উড়ানোর প্রশিক্ষণ নেন। দুই বছর পর তিনি বিমানে উড়ানোর লাইসেন্স পান।

প্রায় এক দশক ধরে তিনি জর্ডানিয়ান গ্লাইডিং ক্লাবের সদস্য ছিলেন। ছুটির দিনগুলোতে বিমানও চালাতেন তিনি।

তবে ২০০৬ সালে তিনি তার কম্পিউটারে ফ্লাইট সফটওয়ার ডাউনলোড করেন।

এ সময় তার শখ অন্য দিকে মোড় দেয়। স্বপ্ন জাগে ঘরে বসেই বিশ্ব ভ্রমণের। স্থানীয় বাজার থেকে বিভিন্ন জিনিস কিনে তৈরি করে বিমানের ককপিট, যা একদম আসল বিমানের ককপিটের মতোই। আর নিজের তৈরি এই ককপিটে সুইচ চেপেই বিশ্বভ্রমণ সেরে ফেলতে পারেন তিনি।

ককপিটের সামনের স্ক্রিনের উপরে আছে মেঘ এবং আকাশ, নীচে আছে নদী, বন এবং মরুভূমির ছবি । এমনকি বাইরের আবহাওয়া কেমন তাও মালহাস বেছে নিতে পারে।

ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বন্ধুদের সহায়তায় ককপিটটি বানাতে তার তিন বছর লেগেছে। এতে খরচ পড়েছে প্রায় ছয় হাজার দিনার।

কখনো কখনো মালহাসের স্ত্রীও তার সঙ্গে ককপিটে যোগ দেন। ঘরে বসে বিশ্বভ্রমণের ব্যাপারে তিনি বলেন, আমি মনে করি ঘরে বসে বিশ্বজুড়ে উড়ার আনন্দ অনুভব করা সত্যিই আশ্চর্যজনক।

সূত্র : এএফপি, এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা