শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে ১৭ ডিসেম্বর নির্বাচন

কলারোয়ায় সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠনে আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্প্রতি নির্বাচনী তফসিল ঘোষনা মতে মনোনয়নপত্র ক্রয়, জমাদান ও প্রত্যাহারের দিন শেষ হয়েছে। ম্যানেজিং কমিটি গঠনে ২জন শিক্ষক প্রতিনিধি ও ৪ জন (পুরুষ) অভিভাবক প্রতিনিধি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় প্রতক্ষ্য ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবে বলে জানা যায়।

অনুষ্ঠিতব্য নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাউডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস জানান, ঘোষিত তফসিল অনুযায়ী স্কুলের ২ জন শিক্ষক প্রতিনিধি (সাধারন) নির্বাচনে ৩ জন সহকারী শিক্ষক প্রতিদ্বন্দীতা করছেন। প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন,সহকারী শিক্ষক  শওকত আলী, সহকারী শিক্ষক স্বপন কুমার চৌধুরী ও সহকারী শিক্ষক সেলিম রেজা।

এ ছাড়া, শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) হিসাবে শিক্ষিকা রোকসানা খাতুন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। এ দিকে ৪ জন (সাধারন পুরুষ) অভিভাবক সদস্য নির্বাচনে ৮ জন প্রার্থী  নির্বাচনে অংশগ্রহন করেছেন। প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন, উত্তর সোনাবাড়িয়া গ্রামের শিক্ষার্থী অভিভাবক আনারুল ইসলাম, একই গ্রামের আলতাফ হোসেন, মো: নাবিছদ্দীন, মনিরুল ইসলাম, দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের রিজাউল ইসলাম,এস,এম শরিফুজ্জামান, নাথপুর গ্রামের নয়ন ও রাজপুর গ্রামের শহিদুল ইসলাম। এক জন অভিভাবক সদস্য (সংরক্ষিত মহিলা) বিনাপ্রতিদ্বন্দীতায় ঝাঁপাঘাট গ্রামের  মোছাম্মদ রেশমা খাতন নির্বাচিত হয়েছেন।

অনুরুপভাবে দাতা সদস্য হিসাবে বিনাপ্রতিদ্বদীতায় নির্বাচিত হয়েছেন দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম। আগামী ১৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ঘোষিত তফসিল মোতাবেক আগামী ১৫ ডিসেম্বর ভোট গ্রহনের দিন ধার্য থাকলেও সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সিদ্ধান্তে ভোটের দিন পরিবর্তন করে ১৭ ডিসেম্বর করা হয়েছে বলে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার জানান।

 

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ