বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জমি নিয়ে আলোচিত সেই সোনাভান বিবি’র মৃত্যু ।। লাশ উদ্ধার

কলারোয়ায় জমি নিয়ে আলোচিত সেই সোনাভান বিবি (৬৫) মারা গেছেন। মৃত্যু নিয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের দক্ষিন বহুড়া গ্রামে ভাইপোর বাড়িতে তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।
তিনি ওই গ্রামের মৃত হাজের বিশ্বাসের কন্যা।

এদিকে, সোনাভান বিবির মৃত্যুর পর দাফন প্রস্তুতির সময় তার মৃত্যু অস্বাভাবিক হয়েছে এমনটি দাবি করে মরহুমার ভাইপো রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হন। সত্যতা নিরুপণের লক্ষ্যে পুলিশ পরে সোনাভান বিবির লাশ সেখান থেকে থানায় নিয়ে আসে।

অভিযোগকারী রফিকুল ইসলাম জানান, ‘আমার ফুফু তার আরেক ভাইপো ইসরাফিলের বাড়িতে থাকতেন। সেখানে তার মৃত্যু হয়। তার মৃত্যু স্বাভাবিক মনে না হওয়ায় আমি থানা পুলিশের সাহায্য চেয়েছি।’

এদিকে, মরহুমার আরেক ভাইপো ইসরাফিল ও জাহাঙ্গীর আলম জানান, ফুপু দীর্ঘদিন যাবত টিবি সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি সাতক্ষীরার ডাক্তার মামুনুর রশীদের কাছ থেকে চিকিৎসা নিতেন ও ঔষধ খেতেন। শনিবার বেলা দেড়টার দিকে তিনি মারা যান।’
তারা অভিযোগ করে আরো বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধ থাকায় আমাদের চাচাতো ভাইয়েরা ফুপুর মৃত্যু নিয়ে বিভ্রান্তি করছেন।’

শনিবার রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখার সময় কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘অভিযোগের ভিত্তিতে লাশ ময়না তদন্তের লক্ষ্যে সাতক্ষীরায় মর্গে প্রেরণের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।’

উল্লেখ্য, ভাইপোদের নামে জমি লিখে দেয়া বা জমি লিখে নেয়ার ঘটনায় মাস কয়েক আগে আলোচনায় আসেন সোনাভান বিবি। মামলা, আটকের ঘটনাও ঘটেছিলো।
তখন ভাইপোরা দাবি করেন যে, ফুপু সোনাভান স্বেচ্ছায় তাদের জমি লিখে দিয়েছেন।
আর সোনাভান বিবি জমি রেজিষ্ট্রি করে দেওয়ার প্রায় মাস দুয়েক পরে অভিযোগ করেছিলেন যে, ভাইপোরা কৌশলে জমি লিখে নিয়েছেন। রেজিস্ট্রি বাতিল, জমি ফেরতের দাবি করা হয়েছিলো।
এমনকি প্রতারণাসহ ওই ঘটনার জেরে কলারোয়া থানায় দায়েরকৃত মামলায় এক ভাইপোকে পুলিশ আটক করেছিলো। কিছুদিন কারাগারে থেকে তিনি বর্তমানে জামিনে আছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু