বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যুব বিশ্বকাপ: কানাডার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল বাংলাদেশের যুবারা। ওপেনার ইফতেখার হোসাইনের অপরাজিত ৬১ রানে ভর করে ১১৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় টাইগার যুবারা।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে কানাডা। ধীরগতির ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকা কানাডা প্রথম উইকেট হারায় একাদশ ওভারে। তবে বাংলাদেশের যুবাদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৩৬ রানেই গুটিয়ে যায় কানাডা।

বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেন রিপন মণ্ডল ও এসএম মেহরব। বাকি ২টি উইকেট পান আশিকুর জামান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। পঞ্চম ওভারে খারুদের শিকার হয়ে ব্যক্তিগত ১২ রান সংগ্রহ করে সাঝঘরে ফেরেন ওপেনার মাহফিজুল ইসলাম। তিনে ব্যাট করতে নামা প্রান্তিক নওরোজ নাবিল খেলেন ঝড়ো ইনিংস। ৫২ বরে ৫ চারে ৩৩ রান করে বিদায় নেন তিনি। নাবিল বিদায় নিলেও ওপেনার ইফতিখার ব্যাট হাতে থিতু হয়ে দলের হাল ধরে রেখেছিলেন। চারে ব্যাট করতে নামা আইচ মোল্লার ক্যামিও ইনিংসে শেষ পর্যন্ত ১১৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দুর্দান্ত ইনিংস খেলা ইফতেখার ৮৯ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন। তার ব্যাট থেকে এসেছে সাতটি চার। ২০ রানে অপরাজিত থাকেন আইচ মোল্লা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা