শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হাসপাতালে প্রসূতি মায়ের চিকিৎসায় গাইনী ডাক্তার জরুরী, ফায়দা নিচ্ছে ক্লিনিক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৩ লক্ষ ৫৩ হাজার লোকের একমাত্র চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু দীর্ঘ ৪ বছর যাবত হাসপাতালে গাইনি ডাক্তার না থাকার কারণে সিজারিয়ান অপারেশনসহ সেবা নিতে বাঁধাগ্রস্থ হচ্চেন প্রসূতি মায়েরা।
উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে হতদরিদ্র প্রসূতি মায়েদের প্রসাবকালীন যন্ত্রনা নিয়ে হাসপাতালে সিজারিয়ান চিকিৎসা নিতে এসে ফেরত যেতে হয়। আর এতে স্থানীয় কিছু অসাধু ক্লিনিক ফায়দা লুটছেন।

জানা গেছে, কলারোয়া হাসপাতালে অপারেশন থিয়েটরে সকল যন্ত্রপাতির সুযোগ সুবিধা ও অজ্ঞান (এ্যানেসতেশিয়া) ডাক্তার থাকা সত্তেও গাইনি ডাক্তার না থাকায় বিপাকে পড়তে হচ্ছে প্রসূতি মায়েদের। ফলে বাধ্য হয়ে তাদের অন্যত্র বা বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে।

অনেকের অভিযোগ, হাসপাতালে অপারেশন বন্ধের সুযোগ নিয়ে কিছু অসাধু ক্লিনিক মালিক প্রসাবকালিন মায়েদের চিকিৎসার নামে মোটা অংকের টাকার বিনিময়ে অপারেশন করেন। এছাড়া ওইসব ক্লিনিকে অপারেশন থিয়েটরের মান নিয়েও সন্ধিহান।

উপজেলার সরসকাটি গ্রামের ভুক্তভোগি প্রসূতি মায়ের অভিভাবক জামাল উদ্দীন জানান, ‘আমি একজন গরীব মানুষ। আমার মেয়েকে বাচ্চা হওয়ানোর জন্য হাসপাতালে যাই। কিন্তু যেয়ে দেখি গাইনি ডাক্তার নেই। তখন উপায়ন্ত না পেয়ে ক্লিনিক নিয়ে যাই।’

এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘দীর্ঘ সাড়ে ৩ বছর যাবত গাইনী কনস্যালটেন্ট ডাক্তার না থাকায় অপারেশনের কার্যক্রম বন্ধ আছে।’

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম জানান, ‘র্দীঘ ৯ বছর যাবত অজ্ঞান (এ্যানেসতেশিয়া) ডাক্তার ছিল না, তবে গত দুই মাস হল অজ্ঞান ডাক্তার যোগগান করেছেন। এখন গাইনী ডাক্তার যোগদান করলে অপারেশন শুরু করা যাবে।’

উপজেলার সর্বস্তরের মানুষের প্রত্যাশা অনতিবিলম্বে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী ডাক্তার আসলে প্রসূতিকালীন মায়েরা জরুরী চিকিৎসার সুযোগ পাবেন। এ বিষয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ