শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আবারো ৫ ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়ায় আবারও ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারী) স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৮ জনের নমুনা পরীক্ষায় ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। শতকরা শনাক্তের হার ৬২.৫ ভাগ। অনুরপভাবে গত ৪ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জনের মধ্যে ১৮ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এদিকে, ভ্যাক্সিন (টিকা) কার্যক্রম চলমান রয়েছে বলে জানা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন সোনাবাড়িয়া গ্রামের সুমাইয়া (২১), একই গ্রামের মোকারম বিশ্বাস (৭৩), কলারোয়া থানার সজীব (২৬), বাকসা গ্রামের মোকসেদ আলী (৩৬) ও গাড়াখালি গ্রামের শহিদুজ্জামান (৪৯)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে সকলকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

তিনি জানান, করোনা প্রতিষেধক হিসাবে সরকার প্রদত্ত ১ম, ২য় ও বুস্টার ডোজ ভ্যাকসিনর (টিকা) কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত: উপজেলা ব্যাপি করোনা পজিটিভ শনাক্তের হার বেড়ে যাওয়ায় এলাকাবাসি উদ্বিগ্ন। গত ২১ জানুয়ারী শুক্রবার থেকে করোনা ভাইরাস বিস্তার রোধের আরোপিত ৫ দফা বিধিনিষেধের অনেকাংশ অনুসরণ না করে চলায় এলাকার সচেতন মহল উদ্বেগ-উৎকন্ঠা প্রকাশ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন