বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একটি মোটরসাইকেলে ৪ জন! ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো সকলের

নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরও দুই আরোহী মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হলো।

রোববার রাত ৯টার দিকে উপজেলার হরতকীডাঙ্গা বাজার এলাকায় ধামইরহাট-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার নানাইচ গ্রামের আবু সুফিয়ান (১৮) ও আবদুস সালাম (৩০) এবং জাহানপুর গ্রামের মিনহাজুল (২৮) ও সজল (৩৫)। নিহত চারজনই সবজি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোবাবর ধামইরহাট উপজেলা সদর বাজারে হাটবার ছিল। হাটে মালামাল বেচাকেনা শেষে একই এলাকায় বাড়ি হওয়ায় একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চারজন।

রাত ৯টার দিকে ধামইরহাট বাজার থেকে জয়পুরহাট-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের হরতকীডাঙ্গা বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু সুফিয়ান ও আবদুস সালামের মৃত্যু হয়।

গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মিনহাজুল ও সজলকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধামাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়।

ধামইরহাট থানার ওসি কেএম রাকিবুল হুদা বলেন, চারজন একই মোটরসাইকেলে করে ধামইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে নিহত দুজনের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যাওয়া দুজনের লাশ স্বজনরা নিয়ে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!