বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী একুশে বইমেলা

ফাগুনের ঝরা পাতার সঙ্গে বইয়ের পাতার যেন এক অন্যরকম সম্পর্ক। ভাষা-সাহিত্যের প্রাণ যে বই, তার সঙ্গে জনসংযোগই বইয়ের মেলা। এ মেলার সঙ্গেই মিশে আছে বাঙালির একুশের চেতনা। তাই ধীরে ধীরে

ঐতিহ্যের ডানা বেয়ে বইমেলা আমাদের জাতীয় অনুষ্ঠানে রূপ নিয়েছে। সারাদেশে বইমেলা অতোটা জনপ্রিয় হয়ে না উঠলেও সাতক্ষীরা তালায় উপজেলা প্রসাশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিনদিন ব্যাপী একুশে বইমেলা। ইতোমধ্যে বইমেলাটির স্টল সাজানো, সাজসজ্জাসহ নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহন করেছে উপজেলা প্রশাসন।

স্বাস্থ্যবিধি মেনে ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়ে মেলাটি আগামী ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকেল পর্যন্ত চলবে বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।

তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বইমেলার অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর দুইটা থেকে মেলায় দর্শনার্থী, পাঠক এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে হবে এবং সন্ধ্যা সাতটা পর্যন্ত এ বইমেলায় তারা বই কেনাকাটাসহ ঘোরাঘুরি করতে পারবে।

তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, বাংলা ভাষার মর্যাদা এবং ভাষাপ্রীতি সম্বন্ধে আমাদের আন্তরিকতা বাড়ানোর জন্য বইমেলার বিকল্প নেই।  আমাদের পরবর্তী প্রজন্মকে বইয়ের সাথে সম্পৃক্ত রাখতে এ বইমেলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এমন আয়োজন করার জন্য তিনি উপজেলা প্রসাশনকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে গবেষণা ও চর্চার বিষয় মাথায় রেখে আমরা স্বাস্থ্যবিধি মেনে বইমেলার আয়োজন করতে চলেছি। ইতোমধ্যে সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। তিনদিন ব্যাপী বইমেলায় ২০ টি স্টলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইব্রেরিগুলো অংশ নিবে। এসময় তিনি সকল পাঠক, প্রকাশনী এবং দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসার জন্য আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী