শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কওমি মাদ্রাসার সিলেবাসে পরিবর্তন আসছে

করোনার কারণে শিক্ষাব্যবস্থায় বেশকিছু পরিবর্তন এসেছে। সাধারণ শিক্ষাব্যবস্থার পাশাপাশি এর প্রভাব পড়েছে মাদ্রাসা শিক্ষাব্যবস্থায়ও। তবে, এরিমধ্যে গত ২৪ আগস্ট থেকে কওমি মাদ্রাসা খোলার অনুমতি দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে আপাতত শুধুমাত্র হেফজ সমাপনী পরীক্ষা ও কিতাবি সমাপনী পরীক্ষা নেয়া হবে। বাকি পরীক্ষাগুলো নেয়া হবে স্থানীয়ভাবে, নিজ নিজ মাদ্রাসায়। প্রয়োজনে সিলেবাসে কিছুটা পরিবর্তন এনে হলেও যথাযথ সময়ে সার্বিক কার্যক্রম শেষ করার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা।

এ নিয়ে কাজ করছে বাংলাদেশের কওমি মাদরাসা সমূহের সবচেয়ে বৃহত্তম বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক)।

সিলেবাসে কিছুটা পরিবর্তন আনা হতে পারে উল্লেখ করে সহকারি মহাপরিচালক বলেন, আমরা কিছু সিলেবাস সংশোধনের বিষয়েও ভাবছি। আপাতত আমরা যেসব পরীক্ষা না নিলেই নয় তা নিচ্ছি। বাকি পরীক্ষাগুলো মাদ্রাসায়-ই হবে। সাধারণ শিক্ষায় সেসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে আমরাও সে ধরনের সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করছি। আমরা চাচ্ছি না আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ুক।

মুহাম্মদ যুবায়ের বলেন, আপাতত আমরা বোর্ড থেকে শুধুমাত্র হেফজ সমাপনী পরীক্ষা ও কিতাবি সমাপনী পরীক্ষা নিচ্ছি। এই দুটো বাদে অন্যান্য পরীক্ষাগুলো আমরা স্থানীয়ভাবে নিজ নিজ মাদ্রাসায়ই নিবো। প্রজ্ঞাপনে আমাদের যেসব স্বাস্থ্যবিধির কথা বলা হয়েছে তা পরীক্ষা সময়ও মানতে হবে।

‘আমাদের অনেক ক্ষেত্রেই কিছু কিছু সীমাবদ্ধতা থাকে। কিন্তু তারপরেও আমরা যতোটা সম্ভব কাজ করে যাচ্ছি। আমরা আপাতত শিক্ষার্থীদের বাইরে বের হতে অনুৎসাহিত করছি। তারপরেও তারা যদি বাইরে যায়, মাদ্রাসায় প্রবেশের সময় স্যানিটাইজার ব্যবহারসহ, হাত পরিষ্কারসহ অন্যান্য কার্যক্রম মেনে চলতে হচ্ছে।’

মুহাম্মদ যুবায়ের বলেন, আমরা নির্দিষ্ট সময়ের মধ্য সিলেবাস শেষ না করতে পারলে আগামী বছরের সাথে চলতি বছরের কিছু সময় যুক্ত করে নেয়ার কথা ভাবছি। এছাড়া আমরা সিলেবাসেও যদি পরিবর্তনও আনা লাগে তা কিভাবে করা যায় সে বিষয়ে ভাবছি। মুরব্বিরা বিষয়টি নিয়ে কাজ করছেন। মূলত রমজানের মধ্যে আমাদের সিলেবাস শেষ করার একটা তাড়া থাকে। কিন্তু এবার যদি রমজানের মধ্য সিলেবাস শেষ করা সম্ভব না হয়, তাহলে আমাদের ভিন্ন কিছু ভাবতে হবে। আমরা এখনো কিছু নির্ধারণ করিনি। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বেফাক বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড নামেও পরিচিত। এটি ছাড়াও বাংলাদেশের কওমি মাদরাসা সমূহের ছোট বড় আরো প্রায় আঠারোটি শিক্ষা বোর্ড আছে। বেফাকুল মাদারিস তাদের নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচি প্রণয়ন, উন্নয়ন, বিভিন্ন স্তরভেদে পরীক্ষা গ্রহণ এবং সনদ

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা