রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃষ্টির বাধা, তবুও জমে উঠছে সাতক্ষীরার বৃক্ষমেলা

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: “সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্য নিয়ে গত ২০ আগস্ট মেলার উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে মেলাটি, চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত। গাছপ্রেমী ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলাপ্রাঙ্গণ, যদিও মাঝেমধ্যে বর্ষণের কারণে ব্যাঘাত ঘটছে স্বাভাবিক কার্যক্রমে।

মেলার তৃতীয় দিনে, শনিবার (২৩ আগস্ট) সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার বিভিন্ন নার্সারির উদ্যোক্তারা ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছের চারা নিয়ে অংশ নিয়েছেন। আম, লিচু, কাঁঠালসহ দেশি ফলগাছের পাশাপাশি রয়েছে দুষ্প্রাপ্য ও সৌন্দর্যবর্ধক নানা প্রজাতির গাছের সমাহার। ক্রেতাদের আগ্রহও লক্ষ্য করা গেছে।

সাতক্ষীরা নার্সারির স্বত্বাধিকারী মোঃ রুহুল কুদ্দুস জানান, “শুরুর দিকে ভিড় ভালো থাকলেও বৃষ্টির কারণে দর্শনার্থীর সংখ্যা কমে গেছে। যার প্রভাব পড়ছে বিক্রিতে। জমজমাট হতো যদি বৃষ্টি না হতো।”

অন্যদিকে, জাহাঙ্গীর নার্সারির মালিক মোঃ আঃ রশিদ খা বলেন, “মেলা এখনও পুরোপুরি জমে না উঠলেও প্রতিদিন ভালো সংখ্যক গাছপ্রেমী আসছেন। সাধারণত শেষের দিকে বেচাকেনা বেশি হয়।”

এদিকে ফ্রেন্ডশিপ স্টলেরর প্রতিনিধি মো: আসাদুল হাসান বলেন, বাংলাদেশর উপকূলীয় এলাকায় নদীর চড়ে ম্যানগ্রোভ বনায়ন করা হচ্ছে, যাতে করে বাঁধ না ভাঙে,বেড়িবাঁধ রক্ষা,পরিবেশের ভারসাম্য বজায় থাকে, মানুষে জীবন জীবীকায়ন বৃদ্ধি পায় ও দুর্যোগ ঝুঁকি হ্রাস হবে সে লক্ষ্যে জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে এমন উদ্যোগ সমাজে সচেতনতা ছড়াতে ও টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে ফ্রেন্ডশিপ সংস্থা বৃক্ষমেলা কর্মসূচিতে অংশ নিয়ছে।

মেলার অন্যতম আয়োজক ও তত্ত্বাবধায়ক, সাতক্ষীরা সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুক বিল্লাহ বলেন, “এই মেলায় সুলভ মূল্যে ফলজ, বনজ ও ফুলের চারা বিক্রি করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজে গাছ সংগ্রহ করতে পারেন। গাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, আর্থিকভাবে সচ্ছলতাও এনে দিতে পারে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বৃষ্টির কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও আয়োজক ও বিক্রেতারা আশাবাদী, মেলার শেষ দিকে বাড়বে ক্রেতা ও বিক্রির পরিমাণ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব