শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্ভোগে মানুষ

কলারোয়ায় বেহাল দশার হাসপাতাল রোডের সংষ্কার কবে?

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান সড়ক—হাসপাতাল রোডটি বর্তমানে চরম বেহাল দশায় পড়ে রয়েছে। সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত, আর একটু বৃষ্টিতেই তা রূপ নেয় চলাচলের অনুপযোগী কাঁদা-পানিতে। ফলে নিত্যদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে যানজট, আর দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

এ সড়কটি কলারোয়া পৌরসভার ১নং ওয়ার্ডসহ চন্দনপুর, সোনাবাড়িয়া, হেলাতলা ও কেড়াগাছি ইউনিয়নের সঙ্গে শহরের প্রধান সংযোগ রক্ষা করে। এই পথেই প্রতিদিন গড়ে পাঁচ লক্ষাধিক মানুষ চলাচল করে, যাদের জন্য উপজেলায় একমাত্র সরকারি চিকিৎসা সেবা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছাতে এটিই একমাত্র রাস্তা।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমের শুরুতেই রাস্তার বড় বড় গর্তে ইট ও সুরকি ফেলে সাময়িক মেরামতের চেষ্টা করা হলেও তাতে কোনও স্থায়ী সমাধান হয়নি। ভারী বর্ষণে আবারও তৈরি হয়েছে নতুন নতুন গর্ত। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। শিক্ষার্থীদের অভিযোগ, পানিতে ভরা গর্তে চলতে গিয়ে প্রায়ই জামা-কাপড় ও ব্যাগ ভিজে যায়, ক্লাসে পৌঁছাতে দেরি হয়।

রাস্তার দু’পাশে অবস্থিত অসংখ্য দোকানপাটেও এর প্রভাব পড়ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাস্তা খারাপ হওয়ায় পণ্য আনা-নেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। ভ্যান, ইজিবাইক, নছিমন, করিমন, সাইকেল এমনকি মোটরবাইকও প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। ভারী যানবাহন চলাচল করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

এখন সাধারণ মানুষের একটাই দাবি— যত দ্রুত সম্ভব রাস্তা পুরোপুরি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে— এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন- ইতোমধ্যে কাজের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। এই রাস্তার কাজ অতিসত্বর শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১