মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের নতুন প্রেমিককে প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী!

তৃতীয় স্বামীর সঙ্গে এখনো আইনি বিচ্ছেদ হয়নি শ্রাবন্তীর। তবে ২০২০ সালের অক্টোবর থেকেই আলাদা পথ বেছে নিয়েছেন অভিনেত্রী। এরপরপরই তার নতুন প্রেমিকের খবর প্রকাশ্যে এসেছে।

জনসমক্ষে খুব একটা সামনে আসেনি তারা। তবে ব্যতিক্রম ঘটলো এবার কালী পূজায়।

বৃহস্পতিবার বাড়িতে বেশ বড়সড় করেই কালী পূজার আয়োজন করেছিলেন শ্রাবন্তী। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন তার প্রেমিক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী। সেখানেই ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন তারা। ইতিমধ্যেই তাদের দু’জনের সেই সব ছবি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। নেটপাড়ায় গুঞ্জন, তবে কি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলি-সুন্দরী? ছবিতে সাদা রঙের নেটের শাড়ি ও হালকা মেকআপে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। অন্যদিকে, কালো পাঞ্জাবি পরে ছিলেন অভিরূপ।

যে বহুতল ভবনে থাকেন শ্রাবন্তী, সেই আরবানারই বাসিন্দা অভিরূপ। টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব সেরে ফেলেছেন শ্রাবন্তী। একসঙ্গে দেশের বাইরেও নাকি ঘুরতে গিয়েছিলেন তারা।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর