সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রশ্নের মুখে মার্তৃত্ব, পাল্টা জবাব সানি লিওনের

এক সময়কার পর্ন স্টার। মার্কিন দেশে উত্থান। ভারতে বিগ বসের বাড়িতে এসে বলিউডে পদার্পণ। তিন সন্তানের জননী। কিন্তু সম্প্রতি তিনি ট্রোলড। ট্রোলড পোশাকের জন্য নয়, লাস্যের জন্যেও নয়। তিনি ট্রোলড হয়েছেন সম্পূর্ণ অন্য কারণে। কন্যা সন্তানকে নিয়ে ট্রোলড হয়েছেন সানি লিওনি।

২০১৮ সালে সারোগেসির মাধ্যমে যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। পুত্ররা আশার এবং নোয়া। তারই আগের বছর অর্থাৎ ২০১৭ সালে কন্যা নিশাকে দত্তক নিয়েছিল ওয়েবার দম্পতি। সেই একরত্তি নিশাকে নিয়ে ট্রোলিং শুরু করেছে নেটিজ়েনরা। কটু কথায় বিদ্ধ করেছে অভিনেত্রী সানি লিওনিকে। পাবলিসিটির জন্যই নাকি কন্যা নিশাকে দত্তক নিয়েছেন সানি। এভাবেই তাকে কটাক্ষ করেছেন তারা।

এই ঘটনার পর সানিও চুপ করে থাকার পাত্রী নন। পাল্টা জবাব দিয়েছেন তিনিও। ট্রোলিংয়ের বিরুদ্ধে সানি বলেছেন, যিনি আমার সম্পর্কে এমন কথা লিখেছেন, তিনি আমার জীবনের অংশ নন। একটি ছবি দেখে কেউ আমার মার্তৃত্বকে প্রশ্ন করতে পারেন না। আমার জুতায় পা গলিয়ে পাঁচ মিনিট আমরা জীবনটা বেঁচে দেখুন। তারপর আমাকে, আমার সন্তানদের, আমার পরিবারের সম্পর্কে এমন ধরনের কথা বলবেন। খুবই হাস্যকর ও শিশুসুলভ বিষয়!
ট্রোলারদের বড় হতে বলেছেন সানি। তিনি বলেছেন, বহু বাবা-মা আছেন যারা জানেন সন্তানকে কীভাবে বড় করতে হয়, কিংবা জানেন কীভাবে একাধিক সন্তানকে বড় করতে হয়।

কয়েকদিন আগের ঘটনা। নিজের দুই পুত্র সন্তানের হাত ধরে সিঁড়ি দিয়ে নামছিলেন সানি। কন্যা নিশার হাত তিনি ধরেননি। নিশা একটু এগিয়ে নিজের মতো হেঁটে সিঁড়ি দিয়ে নামছিল। নিশাকে উপেক্ষা করার জন্য ট্রোলড হয়েছেন সানি। সেই ট্রোলের কড়া উত্তর দিয়ে চুপ করিয়েছেন ট্রোলারদের।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর