বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নরসিংদীতে বাস-কার মুখোমুখি সংঘর্ষে আগুন, আহত ২

নরসিংদীর সাহেপ্রতাব পুলিশ লাইনস্ ( ঢাকা-সিলেট) মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে ২ জন গুরত্বর আহত হয়। দু’জন গুরতর আহত হয়। 

রবিবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নরসিংদীর সদরের সাহেপ্রতাপ পুলিশ লাইনস্ (ঢাকা-সিলেট) মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সাহেপ্রতাব পুলিশ লাইনস্রে সামনে (ঢাকা-সিলেট) মহাসড়কে ঢাকামুখী একটি প্রাইভেটকার সামনে থাকা অপর একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী কাজী পরিবহনের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ বাসের সামনের দিকে ঢুকে যায় এবং বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী  ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় গুরতর আহত অবস্থায় প্রাইভেট কারটির চালক ও এক আরোহীকে উদ্ধার করা হয়। জানা যায়, প্রাইভেটকারের আরোহী নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাজহারল পারভেজ এর ভাগিনা মাত্তিয়া আল ফাইয়াজ। অপরজনের পরিচয় এখনও জানা আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়েছে।

খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার জানান, এ ঘটনায় কেউ নিহত হয়নি। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাসটি আটক করা হলেও বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী