সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেনকে জরুরি ভিত্তিতে ১৪০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে জরুরি প্রয়োজন মেটাতে ১৪০ কোটি ডলারের তহবিল অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলমান সংকটের মধ্যে ইউক্রেনে অর্থনৈতিক মন্দার আশঙ্কা থেকে এই তহবিল অনুমোদন করল সংস্থাটি।

গত বুধবার আইএমএফের নির্বাহী পর্ষদ ইউক্রেনের জন্য এই অর্থায়ন অনুমোদন করে। আইএমএফ বলেছে, পরিস্থিতি অনুকূলে এলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন কর্তৃপক্ষ দেশের পুনর্গঠন এবং উন্নয়নের লক্ষ্যে তাদের সঙ্গে মিলে একটি উপযুক্ত অর্থনৈতিক কর্মসূচির পরিকল্পনা করবে।

তবে যুদ্ধ শেষ হলে এবং সঠিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা গেলে দেশ পুনর্গঠনের চেষ্টা চালাতে ইউক্রেনের আরো তহবিলের প্রয়োজন হবে বলে মনে করছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি আরো জানান, সাধারণত আইএমএফের অর্থায়নে শর্ত থাকলেও ইউক্রেনের জন্য তা শিথিল করা হয়েছে।

এর আগে, গত ০৭ মার্চ ইউক্রেনকে বাজেট সহায়তা হিসেবে ৭২ কোটি ৩০ লাখ ডলার ঋণ ও অনুদান দেওয়ার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক। ওই ঋণ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়ে কোনো শর্ত দেওয়া হয়নি।

এই সহায়তা ইউক্রেন সরকারকে গুরুত্বপূর্ণ সেবা দেওয়া, হাসপাতালের কর্মীদের বেতন, পেনশন তহবিল ও সামাজিক কর্মসূচি চালিয়ে যেতে সাহায্য করবে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

এছাড়া ১৩ কোটি ৪০ লাখ ডলার অনুদান হিসেবে পাচ্ছে ইউক্রেন, যা ট্রাস্ট ফান্ডের অংশ হিসাবে যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড থেকে আসছে। সূত্র : রয়টার্স ও আল জাজিরা।

একই রকম সংবাদ সমূহ

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী