বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুর ও রাজগঞ্জে নির্ধারিত দামে মিলছে না ভোজ্যতেল, ঠকছে সাধারণ মানুষ

দেশের ইতিহাসে খুচরা বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল। বর্তমানে যশোরের মণিরামপুর ও রাজগঞ্জের বিভিন্ন বাজারে প্রতিকেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকায়।

ভোজ্যতেলের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সরকার তেলের দাম নির্ধারণ করে দিলেও মণিরামপুর ও রাজগঞ্জের কোনো বাজারে তা মানা হচ্ছে না। সরকারের এ আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছে অসাধু ব্যবসায়ীরা।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ-২০২২) সরেজমিনে দেখা যায়- খোলা সয়াবিন তেল প্রতিকেজি ১৭০ টাকা ও বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯০ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা। ক্রেতারা বাধ্য হয়েই বাড়তি দামে কিনছে সয়াবিন তেল। এছাড়া সুপার ও পাম অয়েল তেলও বিক্রি হচ্ছে বাড়তি দামে।

সরকার নির্ধারিত দাম হচ্ছে- খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৬ টাকা আর বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার ১৬০ টাকা।

ব্যবসায়ীরা জানিয়েছেন- আমরা পাইকারি বাজার থেকে ভোজ্যতেল যেভাবে ক্রয় করি, সেই ভাবেই বিক্রি করি। এখন পাইকারি বাজার থেকে প্রতিকেজি খোলা সয়াবিন তেল ১৪৬ টাকায় কিনতে হচ্ছে। তাহলে সরকার নির্ধারিত ১৩৬ টাকায় খুচরা দামে কিভাবে বিক্রি করবো। এই দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হচ্ছে এমন চিত্র দেখা গেছে।

এদিকে- সাধারণ ক্রেতাদের অভিযোগ- ব্যবসায়ীরা তাদের গুদামে তেল মজুদ করে রেখে অতিরিক্ত দামে বিক্রি করছে। গত ২২ মার্চ-২০২২, মণিরামপুর বাজারের মের্সাস মনির উদ্দিন টেডার্সে অভিযান চালিয়ে ৪০ হাজার লিটার সয়াবিন তেল গুদামে মজুদ রাখা ও বেশি দামে বিক্রির অপরাধে ব্যবসায়ী আরিফুজ্জামানকে এক লক্ষ্য টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শুধু আরিফুজ্জামান না মণিরামপুর ও রাজগঞ্জ বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা তেল মজুদ করে রেখে বাজারে সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছে।

সাধারণ ক্রেতারা বলেন- দোকানে তেল কিনতে যেয়ে সরকার নির্ধারিত দামের কথা বললে, দোকানিরা তেল নেই বলে জানাচ্ছেন। আবার বেশি দাম দিলেই তেল দিচ্ছে। দোকানদাররা এভাবেই ঠকাচ্ছে সাধারণ মানুষদের।

সাধারণ মানুষদের দাবি- নিয়মিত বাজার মনিটরিং করে ও ব্যবসায়ীদের গুদাম তল্লাশি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান