বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে জনতার ঢল

যশোরের শার্শায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) আসরের নামাজের পর নাভারণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নাভারণ-সাতক্ষীরা মোড়ে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শার্শা থানা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, কর্মপরিষদ সদস্য এনামুল হক, মকবুল হুসাইন, মাসুদ পারভেজসহ স্থানীয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান বলেন, আমরা কারও চোখ রাঙানোকে ভয় করি না। যারা জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায়, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। সত্য ও ন্যায়ের পথে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গেই রয়েছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ গণআন্দোলনের বিকল্প নেই।

শার্শা উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, বরং শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ চাই। সরকার যদি জনগণের কণ্ঠরোধের চেষ্টা করে, তবে জনগণই তার জবাব দেবে।

বক্তারা বলেন, দেশে আজ ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্র চরমভাবে অবরুদ্ধ। ভিন্নমতের মানুষকে দমন করা হচ্ছে। তারা অবিলম্বে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানান।

মিছিল ও সমাবেশে নাভারণ বাজার ও আশপাশের গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। তারা “ন্যায়বিচার চাই, গণতন্ত্র চাই”, “সত্যের পথে ঐক্যবদ্ধ হোন” এমন শ্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ