রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পল্টন ট্রাজেডি স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্রাজেডি স্মরণে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তালা বিদে হাইস্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী।

এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. আফতাব উদ্দীন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আমিনুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, অধ্যাপক আয়ুব আলী, এ্যাড. মশিয়ার রহমান এবং জেলা ছাত্র শিবির নেতা নাহিদ হাসান।

বক্তারা বলেন, ২০০৬ সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার পল্টনে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে ১৪ জন নেতাকর্মীকে শহীদ করে। এখনো তাদের বিচার হয়নি। তারা অবিলম্বে হত্যাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মাজেদ মোড়ল (৬০) নামেরবিস্তারিত পড়ুন

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা এবং প্রতিপক্ষের সংবাদ সম্মেলনে মিথ্যাবিস্তারিত পড়ুন

তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার তালায় জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদবিস্তারিত পড়ুন

  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ
  • তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা
  • তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
  • তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা
  • তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ
  • তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • তালার ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা, তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
  • তালা প্রেসক্লাবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
  • তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান
  • তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা