বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের পাঞ্জাবের গভর্নরকে সরিয়ে দিলেন ইমরান খান

পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে ইমরান খানের ক্ষমতাসীন সরকার।

তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে এ ঘোষণা এলো।

ফাওয়াদ চৌধুরী বলেন, ‘পাঞ্জাবের নতুন গভর্নরের নাম পরে ঘোষণা করা হবে। তার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী পাঞ্জাব অ্যাসেমব্লির ডেপুটি স্পিকার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।’

সারওয়ার ব্রিটিশ পার্লামেন্টের একজন প্রাক্তন সদস্য। তিনি ব্রিটেনে রাজনৈতিক ক্যারিয়ার ত্যাগ করে ২০১৩ সালে পাকিস্তানে আসেন। এর পর পাকিস্তান মুসলিম লীগ (এন)-এ যোগ দেন এবং ২০১৩ সালের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। পরে তাকে পাঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরপর ২০১৫ সালে তিনি গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন এবং পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলে যোগ দেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ইমরান খানের সরকার তাকে আবার পাঞ্জাবের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। সেই পদ থেকে অবশেষে তাকে সরিয়ে দেওয়া হলো।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা