মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সকালের নাস্তা নিতে দেরি, রেগে পুত্রবধূকে গুলি করলেন শ্বশুর!

বেলা বাজে সাড়ে ১১টা। তবুও সকালের নাস্তা দেওয়া হয়নি। এমনকি চা-ও। এজন্য রেগে গিয়ে নিজের পুত্রবধূকে গুলি করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ভারতের মহারাষ্ট্রের থানে এলাকায় এই ঘটনা ঘটেছে। ৪২ বছর বয়সী ওই পুত্রবধূর পেটে গুলি লেগেছে। তিনি শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সিনিয়র পুলিশ ইন্সপেক্টর সন্তোষ ঘাটেকার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা (খুনের চেষ্টা) ও ৫০৬ ধারায় (অপরাধমূলক ভয় দেখানো), পাশাপাশি অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

অভিযুক্তের আরেক পুত্রবধূর দায়ের করা মামলার বরাত দিয়ে ওই কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। এরপর পরিবারের অন্য সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।
ওই শ্বশুরের নাম কাশীনাথ পাণ্ডুরাং পাটিল। ৭৬ বছর বয়সী এই অভিযুক্ত এখনো গ্রেফতার হননি। এ ঘটনার পেছনে কারও উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির