বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন

করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সোমবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মাশরুবা ফেরদৌস এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ ও অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ঈদকে সামনে রেখে করোনাভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় জেলার ৪ হাজার ৭শ অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান, হিসাব রক্ষক আবু হোরায়রাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জেলা পরিষদের অন্তর্ভুক্ত ৭৮ টি ইউনিয়ন ও পৌর এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে স্ব-স্ব এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, ভোজ্য তেল, সেমাই, দুধ ,শাড়ি ও লুঙ্গি। পবিত্র ঈদুল ফিতরের আগে এসব ত্রাণ সামগ্রী ঈদ উপহার হিসাবে পেয়ে গরিব দুঃখী অসহায় মানুষেরা অনেক খুশি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি