বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দাম বাড়লো ভোজ্যতেলের, তবু যেনো মিলছে না বাজারে

লিটারে ৪৪ টাকা দাম বাড়ানোর পরও ভোজ্যতেল শূন্য দেশের বাজার। তাই ক্রেতাদের অভিযোগ, ভোক্তাদের স্বার্থ দেখার কেউ নেই।

বৃহস্পতিবার (৫) আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে। দেশের ইতিহাসে এবার সর্বোচ্চ প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা এবং বোতলজাত সয়াবিনের দাম ১৯৮ টাকা নির্ধারণ করল সরকার। এ ছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮৫ টাকা এবং পাম ‍সুপার তেলের দাম ১৭২ টাকা নির্ধারণ করেছে সরকার। যা শুক্রবার (৬ মে) থেকে কার্যকর করা হয়।

এরপরও বাজারে সয়াবিন তেলের দেখা নেই। সরবরাহ সংকট যেন কাটছেই না।

বিক্রেতারা জানান, ডিলার পর্যায় থেকে কোনো আশ্বাস পাচ্ছেন না তারা। সাধারণ মানুষকে জিম্মি করে বড় বড় কোম্পানিকে বিপুল মুনাফার সুযোগ করে দেওয়ার অভিযোগ করে বিক্রেতারা জানান, ডিলাররা তেল আনলেই তো আমরা পাব। ডিলাররা বলেন, কোম্পানি এখনও দিচ্ছে না। রোব বা সোমবার আসতে পারে বলে আমাদের জানানো হয়েছে। সরকার জানে কোম্পানি তেল দিচ্ছে না।

আরেকজন তেল বিক্রেতা বলেন, সরকার একপক্ষকে কোটি কোটি টাকা মুনাফার সুযোগ করে দিচ্ছে। সরকার তাদের কিছু বলছে না। আমাদের মতো সাধারণ ব্যবসায়ীরা সামান্য কিছু পুঁজি বিনিয়োগ করে জীবন যাপন করছে।

অপরদিকে ডিলাররা জানান, ‍শুক্রবার মিলগুলোর অফিস বন্ধ থাকায়, রোববার (৮ মে) থেকে নতুন দামে বিক্রি শুরু হলে তেলের সরবরাহ স্বাভাবিক হতে পারে।

তবে ক্রেতারা অভিযোগ করে বলেন, সাধারণ মানুষের কথা না ভেবে বড় ব্যবসায়ীদের স্বার্থই রক্ষা হচ্ছে।

বাজারে এসে আয়-ব্যয়ের সমীকরণ মিলাতে ব্যর্থ একজন ক্রেতা বলেন, আমাদের যেহেতু তেল খেতে হবে, তাই দাম যাই থাকুক না কেন কিনতে হচ্ছেই। যা আয় করছি তার সবটুকুই বাজারে করে শেষ হয়ে যায়। যেখানে এক কেজি করে কিনতাম, এখন আমাদের ২৫০ গ্রাম করে কিনতে হচ্ছে। এখন ফুটপাতের দোকান থেকে পণ্য কিনতে হচ্ছে কারণ অন্য দোকানে যাওয়ার সামর্থ্য আমাদের নেই।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি