শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন ইউএনও রুলী বিশ্বাস

কলারোয়ায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট”( বালক অনুর্ধ -১৭) ফাইনালের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ মে) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও ক্রীড়া সংস্থার সভাপতি রুলী বিশ্বাস। তিনি বলেন, খেলাধূলায় একমাত্র শরীর গঠন ও মানসিক বিকাশ সাধনে সহায়ক ভূমিকা পালন করে। দেশ গঠনে সৎ, যোগ্য ও সু- নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে জানান। এজন্য তিনি কিশোর বয়স থেকে সকলকে খেলাধুলায় মনোযোগী হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ( ওসি) ক্রীড়াব্যক্তিত্ব নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক ( তদন্ত) হাফিজুর রহমান, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, বি,আর,ডি,বি অফিসার সোহেল হোসেন, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, স,ম,মোরশেদ আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, সাংবাদিক কে,এম আনিছুর রহমান, সরদার জিল্লু, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, দীলিপ ঘোষ, নাজমুল হাসনাইন মিলন সহ উভয় দলের খেলোয়াড়বৃন্দ।

ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন কুশোডাঙ্গা ইউপি একাদশের ইমরান এবং ম্যান অব দ্যা টূর্ণামেন্ট নির্বাচিত হযেছেন কেঁড়াগাছি ইউপি একাদশের মেহেদী হাসান।

সব শেষে শনিবার বৈরী আবহাওয়ায় ১-১ গোলো ড্র থাকায় অমিমাংসিত খেলায় যুগ্ম চ্যাম্পিয়ন কেঁড়াগাছি ইউনিয়ন ও কুশোডাঙ্গা ইউনিয়ন একাদশের খেলোয়াড় ও স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান