শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিনিয়োগ কর্মশালা

সাতক্ষীরার সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তা ও নারী উদ্যোক্তাদের অংশ গ্রহণে সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ বিনয়োগ বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক, খুলনা এর সার্বিক তত্ত¡াবধানে এবং সোনালী ব্যাংক লিঃ, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপনায় মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে সকাল ১১ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা এর নিবাহী পরিচালক এস এম হাসান রেজা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা এর উপ-মহাব্যবস্থাপক শেখ শাহরিয়ার রহমান ও সোনালী ব্যাংক লিঃ, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরা’র ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহ আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। সেই সাথে বাংলাদেশের ব্যাংকগুলোও ডিজিটাল হয়েছে। বর্তমান সময়ে নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ ব্যাংক একজন নারী উদ্যোক্তাকে বিনা জামানতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের সার্কুলার জারি করেছে। তাই নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য ব্যাংক কর্মকর্তাদের আরো নমনীয় হওয়ার আহবান জানান।

কর্মশালায় উপস্থিত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের কাছে নারী উদ্যোক্তা তুহিনা, প্রিয়াংকা, সপ্না, লাকী আক্তার, মোসলেমা মুন্নি, আইনুন নাহার সীমা, নাজমা পারভীন ও রেশমা বেগম ব্যাংক থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে নানা সমস্যার কথা বলেন। কর্মকর্তাবৃন্দ নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা সমাধানের আশ^াস দেন এবং ব্যাংক কর্মকর্তাদের আরো সহনশীল ও ব্যবসায় বান্ধব হওয়ার পরামর্শ দেন। কর্মশালায় ৫০ জন নারী উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ২৯টি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত