রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে কর্মশালা

সাতক্ষীরার কলারোয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই কর্মশালার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় মুস্তফা লুৎফুল্লাহ এমপি মাতৃস্বাস্থ্যসেবা উপর গুরুত্বারোপ করে বলেন, ‘সুস্থ্য সন্তানের জন্য সুস্থ্য মা জরুরী। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা যত সুরক্ষিত থাকবে ভূমিষ্ট সন্তান তত পরিপুষ্ট থাকবে। সুতরাং গর্ভকালীন সময়ে মায়েদের শারীরিক সুস্থ্যতা যেমন জরুরী ঠিক তেমনি প্রসবকালীন ব্যবস্থাপনাও জরুরী ও অত্যাবশ্যক। সরকার স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রে নানান ব্যবস্থা গ্রহণ করেছে। এজন্য প্রান্তিক জনগোষ্ঠিকে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে সচেষ্ট থাকতে হবে, তাদেরকেও সচেতন করতে হবে।’

কর্মশালার উপস্থাপক ছিলেন প্রোগ্রাম ম্যানেজার ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এমসিএইচ মাতৃস্বাস্থ্য) ডা.জাহাঙ্গীর আলম প্রধান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কানিজ ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এডি কট মতিউর রহমান, সাতক্ষীরা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রওশন আরা জামান, সহকারী পরিচালক ডা.বিএম দ্বীন মোহাম্মাদ খোকা, সহকারী পরিচালক গাজী বসির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা.মাহবুবুর রহমান, ডা.লিপিকা বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ.সভাপতি এসএম জাকির হোসেন, জাহিদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা ইউপি সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলার কয়লা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক কামাল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়