শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা মহিলা আ’লীগের বর্ধিত সভা

কলারোয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উৎসবমূখর পরিবেশে শনিবার(২৮ মে) বিকাল ৩ টার দিকে পৌর অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ ফরিদা আক্তার বানু। উপজেলা মহিলা আ’লীগের সভাপতি সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে সভায় আমন্ত্রিত প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য ও জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক জ্যোৎস্না আরা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া পারভীন।

উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য রহিমা বেগম কাজল, মহিলা আ’লীগ নেত্রী হাসিনা খাতুন, শিলা রানী হালদার, হাসিনা আক্তার, জ্যোৎস্না আরা, পারভিন আক্তার লাকিসহ পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা আ’লীগ নেতা-কর্মীবৃন্দ।

বক্তারা, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রীয় আ’লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীকে জয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং চিকিৎসকেরবিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ